হোম > খেলা > ফুটবল

ব্রাজিল দলে জায়গা হয়নি নেইমারের, ফিরেছেন এনদ্রিক

স্পোর্টস ডেস্ক

কার্লো আনচেলত্তির ব্রাজিলের প্রাথমিক দলে ছিলেন নেইমার জুনিয়র। ধারণা করা হচ্ছিল– জাতীয় দলে ফিরতে যাচ্ছেন এ মেগাস্টার। কিন্তু নাহ! বাস্তবে তেমন কিছু হয়নি। তাকে হতাশই হতে হলো। নেইমারকে বাইরে রেখে সামনের দুটি প্রীতি ম্যাচের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ।

সেলেসাওদের ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন আনচেলত্তি। এই দল নিয়েই আনচেলত্তির শিষ্যরা আগামী ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের বোস্টনে ফ্রান্সের মুখোমুখি হবে। এর পাঁচ দিন পর (৩১ মার্চ) অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে আরেকটি প্রীতি ম্যাচ। নেইমারকে বাদ দিলেও ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার রিয়াল মাদ্রিদের সাবেক শিষ্য এনদ্রিককে ডেকেছেন আনচেলত্তি। একইসঙ্গে প্রথমবার সুযোগ পেয়েছেন লিও পেরেইরা, গ্যাব্রিয়েল সারা, ইগর থিয়াগো এবং রায়ান। ইবানেজ, দানিলোরও জায়গা মিলেছে।

ব্রাজিল দল

গোলরক্ষক : অ্যালিসন, বেন্তো ও এডারসন।

ডিফেন্ডার : অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ইবানেজ, লিও পেরেইরা, মার্কিনিয়োস এবং ওয়েসলি।

মিডফিল্ডার : অ্যান্দ্রে সান্তোস, ক্যাসেমিরো, দানিলো, ফ্যাবিনিয়ো ও গ্যাব্রিয়েল সারা।

ফরোয়ার্ড : এনদ্রিক, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ইগর থিয়াগো, জোয়াও পেদ্রো, লুইজ হেনরিক, ম্যাথিউস কুনহা, রাফিনহা, রায়ান ও ভিনিসিয়ুস জুনিয়র।

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা আদায়, যুবক গ্রেপ্তার

ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

ফেনীতে ১১ দলীয় ঐক্যের মিছিলে ককটেল নিক্ষেপ

১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

ডাকসুর উদ্যোগে কবি জসীমউদদীন হলে কম্পিউটার ল্যাব স্থাপন

ফেনীতে এক দিনেই সড়কে ঝরল ৫ প্রাণ

প্রাকৃতিক সম্পদ রক্ষায় সামাজিক উদ্যোগ সময়ের দাবি: এমপি মিলন

ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ, আটক ৩

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান