হোম > খেলা > ফুটবল

নারী লিগে শামসুন্নাহারের ‘শো’

চার হ্যাটট্রিক ম্যাচে ২৪-০ গোলে জিতল রাজশাহী

স্পোর্টস রিপোর্টার

নারী ফুটবল লিগে দুর্দান্ত পারফরম্যান্স ‘শো’ করছেন শামসুন্নাহার জুনিয়র। এতে প্রতি ম্যাচেই সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নিচ্ছেন এই স্ট্রাইকার। শনিবারও ফরাশগঞ্জের হয়ে মাঠে দ্যুতি ছড়ালেন শামসুন্নাহার। হয়েছেন ম্যাচসেরাও। এ নিয়ে টানা পাঁচ ম্যাচেই সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন জাতীয় দলের এই ফুটবলার। শামসুন্নাহারের গোলেই বাংলাদেশ সেনাবাহিনীকে ১-০ গোলে হারিয়ে পঞ্চম জয় তুলে নেয় ফরাশগঞ্জ।

একই দিন অপর ম্যাচে গোলবন্যা বইয়ে দিয়েছেন রাজশাহী স্টার্সের খেলোয়াড়রা। তারা ২৪-০ গোলে হারায় কাছারিপাড়া একাদশকে। এ ম্যাচে চারটি হ্যাটট্রিক হয়েছে। আলপি আক্তার ও সৌরভী আক্তার প্রীতি ৭টি করে, শাহেদা আক্তার রিপা ৪টি, রেশমা আক্তার ৩টি গোল করেন। বাকি তিনটি গোল করেন ঋতুপর্ণা চাকমা, মুনকি আক্তার ও স্বপ্না রানি।

কমলাপুর স্টেডিয়ামে ফরাশগঞ্জের হয়ে শনিবারও ঝলক দেখালেন শামসুন্নাহার। তার বাঁ পায়ের দুর্দান্ত ফিনিশিংয়েই ম্যাচে পার্থক্য গড়ে দেন। সেনাবাহিনীর ডিফেন্ডারের ভুলের সুযোগ কাজে লাগান শামসুন্নাহার। তার নেওয়া তীব্র শটে প্রথম বারের কোনা দিয়ে বল জালে জড়ায়। শামসুন্নাহারের নৈপুণ্যে পাওয়া জয়ে শিরোপার পথে এগিয়ে যাচ্ছে ফরাশগঞ্জ।

তাদের পরবর্তী ম্যাচ রাজশাহী স্টারসের বিপক্ষে। লিগে এ পর্যন্ত ১৯টি গোল করেছেন শামসুন্নাহার। এর আগের ম্যাচে অসুস্থ শরীর নিয়েও ৪ গোল করেন তিনি। শামসুন্নাহার জানালেন, ‘আমার গোলে জিতেছি, ভালো লাগছে। পাঁচ ম্যাচেই সেরা হয়েছি। চার ম্যাচে টানা সেরা হওয়ার পরই মনে হয়েছিল এটা রেকর্ড।’

ছোট পর্দায় আজ রাতে নেশনস লিগের যত ম্যাচ

আবাহনীর বড় জয়, ফর্টিসের ড্র

রোনালদো-জেসুস বিরোধ মেটাতে পর্তুগাল সরকারের হস্তক্ষেপ

মেসির মুকুটে ‘ডক্টরেট ডিগ্রি’

ক্লপের প্রথম জয়, নেদারল্যান্ডসের এক পয়েন্ট আর নরওয়ের হার

ডেনমার্কের জালে রোনালদোবিহীন পর্তুগালের গোলবন্যা

স্বর্ণের স্বপ্ন ঠেকল এসে তামায়!

ছোট পর্দায় এশিয়ান গেমসের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের উন্মাদনা

ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হারল বাংলাদেশ

মেসির পছন্দেই আর্জেন্টিনার অধিনায়ক রোমেরো