হোম > খেলা > ফুটবল

ভিয়েতনামে অনুশীলনে শমিত-জামালরা

স্পোর্টস রিপোর্টার

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দল রোববার ভিয়েতনামের ইয়ুথ ট্রেনিং সেন্টারে প্রায় দেড় ঘণ্টা অনুশীলন করেছে। ভ্রমণজনিত ক্লান্তি কাটিয়ে ভিয়েতনামে পৌঁছে এটিই ছিল দলের প্রথম মাঠের অনুশীলন। স্বল্প সময়ের এই সেশন হলেও অনুশীলনে ছিল ইন্টেনসিভ। কোচিং স্টাফের তত্ত্বাবধানে খেলোয়াড়রা ফিটনেস, বল কন্ট্রোল ও ট্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে কাজ করেন।

জাতীয় ফুটবল দলের স্প্যানিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বাফুফের এক ভিডিও বার্তায় বলেন, ‘ভ্রমণক্লান্তি কাটিয়ে ফুটবলাররা অনুশীলনে ফিরেছে৷ স্বল্প সময় অনুশীলন হলেও বেশ কার্যকর হয়েছে। ট্যাকটিক্যাল অনেক বিষয়ে কাজ হয়েছে।’

জাতীয় দলের অন্যতম সিনিয়র ফুটবলার মিডফিল্ডার সোহেল রানা। তিনি বলেন, ‘রিকভারির পাশাপাশি ভিয়েতনাম ম্যাচের জন্য পরিকল্পনা হয়েছে। আজকের অনুশীলন সেশন গুরুত্বপূর্ণ ছিল। ভিয়েতনামের ম্যাচটি সিঙ্গাপুরে অনেক কাজে দেবে।’

বাংলাদেশ ফুটবল দল শনিবার ভিয়েতনামে পৌঁছেছে। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতির জন্য দেশটিতে একটি প্রীতি ম্যাচ খেলবে দেশের ফুটবলাররা। রোববার বাংলাদেশ দলের প্রাণভোমরা হামজা চৌধুরীর ইংল্যান্ড থেকে ভিয়েতনামে পৌঁছানোর কথা ছিল। তবে ভিয়েতনামে তার পৌঁছানোর সূচি দুদিন পিছিয়ে গেছে। আগামী মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে দলের সঙ্গে যোগ দেবেন এ ইংল্যান্ড প্রবাসী ফুটবলার।

পরশুরামে কাজ করতে এসে নেত্রকোনার শ্রমিকের মৃত্যু

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

আশুলিয়ার একটি বাস থেকে স্বামী-স্ত্রীসহ নবজাতকের লাশ উদ্ধার

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

কমেনি খুন, নারী ও শিশু নির্যাতন, ছয় মাসে মামলা বেড়েছে ১১ হাজার

মিটার নেই, সংযোগও নেই তবু বিদ্যুৎ বিল

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক