হোম > খেলা > ফুটবল

অস্ট্রেলিয়ার হৃদয় ভেঙে শিরোপা জিতল জাপান

নারী এশিয়ান কাপ

স্পোর্টস ডেস্ক

রেকর্ড ৭৪ হাজারের বেশি দর্শকে টইটুম্বুর ছিল গ্যালারি। তাদের অধিকাংশের স্বপ্ন ছিল একটাই- অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হবে। কিন্তু স্বাগতিকদের হতাশ করে নারী এশিয়ান কাপের শিরোপা জিতে নিয়েছে জাপান।

সিডনির অস্ট্রেলিয়া স্টেডিয়ামে শনিবার ফাইনালে ১-০ গোলে জিতে শিরোপা উৎসবে মাতে জাপানের মেয়েরা। ১৭ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি উপহার দেন মাইকা হামানো।

গ্রুপ পর্বে তিন ম্যাচের সবগুলো জেতে জাপানের মেয়েরা। কোয়ার্টার-ফাইনালে ফিলিপাইনকে ৭-০ ও সেমি-ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কাটে তারা। অস্ট্রেলিয়াও অপরাজিত থেকে ফাইনালে নিজেদের নাম লিখেছিল। দ্বিতীয় ট্রফি জয়ের স্বপ্ন বুঁনেছিল তারা, কিন্তু তাদের সেই স্বপ্ন আলোর মুখ দেখেনি।

এশিয়ান নারী ফুটবলের সর্বোচ্চ মঞ্চে এ নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন হলো জাপান। সবগুলোই শিরোপা তারা জিতল সবশেষ চার আসরের মধ্যে। ২০১৪ ও ২০১৮ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর, ২০২২ আসরে সেমি-ফাইনাল থেকে বিদায় নিয়েছিল তারা। এবার আবার শিরোপা ঘরে তুললো জাপানের মেয়েরা।

খারগ দ্বীপে ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

সৈয়দপুরে মাদরাসা শিক্ষার্থীদের প্রজেক্ট নিয়ে বিজ্ঞান মেলা

বাকেরগঞ্জ-বরগুনা সড়ক: সংস্কারকাজ বন্ধ থাকায় জনদুর্ভোগ বাড়ছে

গাজায় যা ঘটছে তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত ১

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার উইটকফকে

ভেড়ামারায় বিদেশি ফল আনারকলির চাষ

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন

চন্দ্রনাথে বসছে লিফট, আধুনিক হবে সিঁড়ি: আসলাম চৌধুরী