হোম > খেলা > ফুটবল

ইংলিশ লিগ কাপের শিরোপা জিতল ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক

স্বপ্ন ছিল শিরোপা জেতার। ছিল আত্মবিশ্বাসও। কিন্তু একটু একটু করে পথ হারিয়ে ফেলে আর্সেনাল। গোলরক্ষকের ভুলে যেন সর্বনাশ হয়ে যায় গানারদের। বিরতির পর নিকো ও’রাইলির জোড়া গোলে লিগ কাপে চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টার সিটি।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রোববার ফাইনালে পেপ গার্দিওলার দল জিতেছে ২-০ গোলে। চার মৌসুম পর আবার লিগ জয়ের স্বাদ পেল ম্যানচেস্টারের জায়ান্ট ক্লাবটি। সব মিলিয়ে নবমবারের মতো শিরোপা জিতল তারা।

ইংলিশ প্রিমিয়ার লিগে সবশেষ দুই রাউন্ডে হোঁচট খেয়েছে গার্দিওলার দল। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদের কাছে দুই লেগেই হেরে বিদায় নিয়েছে সিটি। এসব হতাশা সামলে চলতি মৌসুমে প্রথম ট্রফি জিতল সিটি।

ডাগআউটে দারুণ একটি রেকর্ডও গড়লেন দলটির কোচ গার্দিওলা, প্রথম কোচ হিসেবে এই টুর্নামেন্টে পাঁচটি শিরোপা জিতলেন তিনি।

শ্যামনগর প্রেসক্লাবের দায়িত্বে সামিউল মনির-আসাদুজ্জামান লিটন

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার

শ্রমের মর্যাদা নিশ্চিত করা মানে দেশের মর্যাদা নিশ্চিত করা: মাহ্দী আমিন

অন্তর্ভুক্তিমূলক সমাজে সবার অবদান স্বীকৃতি জরুরি: সমাজকল্যাণমন্ত্রী

সরকারকে সময় না দিয়ে লং মার্চ করা অনুচিত : চিফ হুইপ

কবর খুঁড়ে কঙ্কাল চুরি, জড়িত নবম শ্রেণির ছাত্র

হান্নান মাসুদের মিথ্যাচারের বিরুদ্ধে হাতিয়ায় বিএনপির সংবাদ সম্মেলন

পোশাক শ্রমিকদের পেনশন নিয়ে বড় উদ্যোগ

সারের দাবিতে শৈলকূপায় কৃষকদের সড়ক অবরোধ

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদত বার্ষিকীতে বিজিবির শ্রদ্ধা