হোম > খেলা > ফুটবল

কেইনহীন বায়ার্নের অপরাজিত যাত্রা থামাল লিল

স্পোর্টস ডেস্ক

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে অপরাজিত ছিল বায়ার্ন মিউনিখ। সেই ধারায় ছেদ টানল লিল। ঘরের মাঠে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে জার্মান চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারিয়েছে ফরাসি ক্লাবটি। চ্যাম্পিয়নস লিগে পাঁচ ম্যাচে এটি লিলের প্রথম জয়, আর বায়ার্নের মৌসুমের প্রথম হার।

পিয়েরে-মরোয়া স্টেডিয়ামে শুরুটা অবশ্য বায়ার্নের পক্ষেই ছিল। ১৫ মিনিটে টম বিশফের কর্নার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন ডায়ো উপামেকানো। হ্যারি কেইনের অনুপস্থিতিতে আক্রমণভাগে ঘাটতি থাকলেও প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল সফরকারীদের হাতে।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় লিল। বিরতির পর আয়াসে উয়েদার একটি গোল ভিএআরের সহায়তায় বাতিল হলেও ৬২ মিনিটে আর তাঁকে থামানো যায়নি। নাথান এনগয়ের তির্যক পাস থেকে নিচু শটে গোল করে সমতা ফেরান জাপানি ফরোয়ার্ড।

সমতায় ফেরার পরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় লিল। ৬৫ মিনিটে ইথান এমবাপ্পে প্রতি-আক্রমণে এগিয়ে গিয়ে শট নেন। বল পোস্টে লেগে ফিরে এলেও সেটি ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন বায়ার্নের আলেক্সান্দার পাভলোভিচ। আত্মঘাতী ওই গোলেই এগিয়ে যায় স্বাগতিকেরা।

শেষ দিকে বায়ার্ন সমতা ফেরানোর চেষ্টা করলেও লিলের রক্ষণ ভাঙতে পারেনি। এই হারে পাঁচ ম্যাচে বায়ার্নের অবস্থান নেমে এসেছে ১৫ নম্বরে। সেরা আটে থেকে সরাসরি শেষ ষোলোয় যাওয়ার পথও কঠিন হলো তাদের জন্য।

পিএসজির জয়রথ থামাল রোমা

গর্ডনের জোড়ায় সাবাহকে হারাল বার্সা

ছোট পর্দায় রাইজিং স্টারসের ম্যাচের সঙ্গে থাকছে ইউরোপা লিগের খেলা

বাফুফের কংগ্রেস ৪ ফেব্রুয়ারি

বিমসটেক অ্যাথলেটিকসে সুমাইয়ার পদক

আর্জেন্টিনার ফুটবল শিখল বাংলাদেশের কিশোররা

১০ মাস পর আফ্রিকান চ্যাম্পিয়নের স্বীকৃতি সেনেগালের

জায়ান্টদের সামনে অগ্নিপরীক্ষা

৯৮৭ ছুঁয়ে হাজার গোলের আরও কাছে রোনালদো

রিয়ালের ঝড়ে উড়ে গেল পিএসভি