হোম > খেলা > ফুটবল

শিরোপা বাতিল, তবুও সেনেগালের ট্রফি প্যারেড

স্পোর্টস ডেস্ক

আফ্রিকান কাপ অব নেশনসের (আফকন) ফাইনালের দুই মাস পর আপিল বোর্ডের সিদ্ধান্তে সেনেগালের কাছ থেকে শিরোপা কেড়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। পাশাপাশি মরক্কোকে ৩-০ ব্যবধানে চ্যাম্পিয়ন ঘোষণা করে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)। শিরোপা কেড়ে নেওয়ার এই সিদ্ধান্তকে এক রকম বুড়ো আঙুল দেখিয়ে প্যারিসে ট্রফি প্যারেড করেছে সেনেগাল। গত শনিবার রাতে প্রীতি ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নামার আগে এই ট্রফি প্যারেড করেছে দলটি।

এই উদযাপনে নেতৃত্ব দেন সেনেগালের অধিনায়ক কালিদু কৌলিবালি। তার নেতৃত্বে ফুটবলারদের পাশাপাশি কোচিং স্টাফ ও ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা ছিলেন। এই ট্রফি প্যারেডের সময় গ্যালারিতে থাকা সমর্থকরা উল্লাসে ফেটে ওঠেন। মূলত, উল্লেখযোগ্য সংখ্যক সেনেগালিজ প্যারিস থাকায় সেখানেই এই ট্রফি প্যারেড করেছে সেনেগাল ফুটবল দল। ট্রফি কেড়ে নেওয়ার ঘোষণা আসার পরই এই প্যারেডের আয়োজন করে দেশটির ফুটবল ফেডারেশন।

গত ১৮ জানুয়ারি আফকন ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে মরক্কোকে ২-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সেনেগাল। এই ম্যাচে একটি পেনাল্টির সিদ্ধান্ত ঘিরে মাঠেই প্রতিবাদে ফেটে ওঠে সেনেগাল। এমনকি সেনেগালের কোচ পাপ চাও দল নিয়ে মাঠ ছেড়ে যাওয়ার হুমকিও দেন। এই ঘটনায় প্রায় ১৫ মিনিটের মতো বন্ধ থাকে ম্যাচ। ফাইনালের দুই মাস এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেনেগালের কাছ থেকে শিরোপা কেড়ে নিয়ে নতুন চ্যাম্পিয়ন হিসেবে মরক্কোর নাম ঘোষণা করে সিএএফ।

এ সিদ্ধান্তকে মেনে নেয়নি সেনেগাল। তারা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বলেছে, ‘ইতিহাসের সবচেয়ে জঘন্য ও অন্যায্য প্রশাসনিক ডাকাতি’। খেলোয়াড়দের সম্মান রক্ষায় সুইজারল্যান্ডে অবস্থিত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে (সিএএস) যাওয়ার ঘোষণা দেয়। ইতোমধ্যে সিএএসে আবেদনও করেছে সেনেগাল। তবে এই আপিলের শুনানি কবে নাগাদ হবে, তা এখনো নিশ্চিত নয়। সাধারণত সিএএসে আপিল আবেদনের পর কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস সময় লাগে শুনানি হতে। পাশাপাশি রায় আসতেও প্রয়োজন হয় লম্বা সময়ের।

এ নিয়ে সেনেগাল ফুটবল ফেডারেশনের আইন বিভাগের কর্মকর্তারা জানান, তারা মরক্কো, সিএএস ও সিএএফকে অনুরোধ জানাবে যেন আগামী দুই মাসের মধ্যে এই সমস্যার সমাধান করা যায়। তারা আরো জানায়, এখনো তারা নিজেদের আফ্রিকার চ্যাম্পিয়ন মনে করে।

অ্যাজতেকায় ফুটবল উৎসব, বাইরে বিক্ষোভ

শিরোপা জিততে চান সুলিভান ব্রাদার্স

প্লে-অফ উতরানোর লড়াইয়ে ছয় দল

স্পেন, জার্মানি, নেদারল্যান্ডসের জয়

বাতিস্তুতার চোখে ‘দুই কিংবদন্তি, দুই গল্প’

ফিফা র‌্যাংকিংয়ে আর্জেন্টিনা-ব্রাজিলের সঙ্গে পিছিয়েছে বাংলাদেশ

রাকিব-তপুকে মিস করবে বাংলাদেশ

জর্ডানকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়াল মেয়েরা

ভারতের সঙ্গে ড্র করে সেমিতে বাংলাদেশ

মৌরিতানিয়ার বিপক্ষে জিতল আর্জেন্টিনা