হোম > খেলা > ফুটবল

দুই ম্যাচে পরাজয় ঠেকানো পিএসজি এবার হার মানল

স্পোর্টস ডেস্ক

আগের দুই ম্যাচে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ড্র করে হার এড়িয়েছিল পিএসজি। তবে এবার আর শেষ রক্ষা হয়নি। ঘরের মাঠে শুরুতে এগিয়ে গিয়েও মোনাকোর কাছে ২-১ গোলে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা।

শুক্রবার পার্ক দ্য প্রিন্সেসে ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল লুইস এনরিকের দলের। ৩১ মিনিটে মার্কিনিয়োসের গোলে এগিয়েও যায় পিএসজি। কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র বদলে দেয় মোনাকো।

৫৮ মিনিটে ফ্লাভিও নাজিনিয়ো গোল করে সমতায় ফেরান সফরকারীদের। এরপর ৭২ মিনিটে স্ট্যানিস ইদুম্বোর গোলে এগিয়ে যায় মোনাকো। শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিকরা।

মৌসুমের প্রথম হারটি পিএসজির জন্য এসেছে এমন এক সময়ে, যখন ক্লাবটি কোচ লুইস এনরিকসহ পাঁচ ফুটবলারের সঙ্গে নতুন চুক্তির ঘোষণা দিয়েছে। জোয়াও নেভেস, লুকাস বেরালদো, সেনি মায়ুলু ও উইলিয়াম পাচোর চুক্তি ২০৩১ সাল পর্যন্ত বাড়িয়েছে পিএসজি। অন্যদিকে ফ্যাবিয়ান রুইজের সঙ্গে নতুন চুক্তি হয়েছে ২০২৮ সাল পর্যন্ত।

তিন ম্যাচ শেষে এখনো জয়ের দেখা পায়নি পিএসজি। দুই ড্র ও এক হারে মাত্র ২ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের টেবিলে ১২তম স্থানে নেমে গেছে টানা চ্যাম্পিয়নরা। সর্বশেষ দুইবারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী দলের এমন শুরু নিশ্চিতভাবেই প্রত্যাশিত ছিল না।

অন্যদিকে, মৌসুমের শুরুটা দুর্দান্ত করেছে মোনাকো। তিন ম্যাচের সবকটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের শীর্ষে অবস্থান করছে তারা। ৭ পয়েন্ট নিয়ে তাদের পেছনে রয়েছে অলিম্পিক লিঁও ও লিল।

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

ভারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

খাল থেকে ‘কুমির’ নয়, আসে কাঁড়ি কাঁড়ি ডলার

কুমিল্লা সার্কিট হাউসে কক্ষজুড়ে উইপোকা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন বাড়ছে রোগীর চাপ

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

বাঁশখালীর মিষ্টি পানের চাহিদা বাড়ছে বিদেশে

তেজগাঁওয়ে রেলওয়ের পাঁচ একর জমি আবার অবৈধ দখলে

সুন্দরবনের দুয়ার খুললেও জীবিকা অর্জনে যেতে পারছেন না বনজীবীরা