রাজা পঞ্চম হ্যারাল্ডের দল ঘোষণা
বিশ্বকাপের দল ঘোষণায় অনেকে চমক রাখেন। কেউ নতুন মুখ হিসেবে ডাকেন তুরুপের তাস হিসেবে। আবার অনেকে বাদ দিয়ে ফেলেন দলের তারকা কোনো ফুটবলারকে। কিন্তু ২৮ বছর পর বিশ্বকাপে প্রত্যাবর্তনের গল্প লেখা নরওয়ে চমক দিয়েছে দল ঘোষণায়।
ব্যতিক্রমীভাবে নরওয়ের রাজা পঞ্চম হ্যারাল্ড ঘোষণা করেছেন দল। ফুটবলে সাধারণত দল ঘোষণা করে থাকেন কোচ। এটি ফুটবলের অনেক দিনের রীতি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় নরওয়ের রাজা ঘোষিত বিশ্বকাপ দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন সান্ডার টাংভিক। ২৩ বছর বয়সি টাংভিক গোলরক্ষক মাথিয়াস ডায়নগেল্যান্ড চোটের কারণে দলে ডাক পেয়েছেন।
মিডফিল্ডার মার্টিন ওডেগার্ডকে অধিনায়ক করে বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল দিয়েছে নিশীথ সূর্যের দেশটি। প্রিমিয়ার লিগজয়ী ওডেগার্ডের সঙ্গে দলে রয়েছেন আর্লিং হাল্যান্ড, অস্কার বব ও ইয়ুর্গেন স্ট্রান্ড লারসেনের মতো স্টার খেলোয়াড়রা।
নরওয়ের বিশ্বকাপ মিশন শুরু হবে ১৭ জুন, বোস্টনে ইরাকের বিপক্ষে মাঠে নামবে তারা। ২৩ জুন নিউ জার্সিতে লড়বে সেনেগালের বিপক্ষে। আর ২৬ জুন গ্রুপপর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্সের।
নরওয়ের বিশ্বকাপ দল
গোলরক্ষক : ওরইয়ান হাসকিয়োল্ড নিলান্ড, এগিল সেলভিক, সান্ডার টাংভিক।
রক্ষণভাগ : জুলিয়ান রিয়ারসন, মার্কুস হোমগ্রেন পেদারসেন, ডেভিড মোলার উলফে, ফ্রেডরিক বিয়ারকোন, ক্রিস্টোফার আয়ের, তোরবিয়র্ন হেগেম, লিও স্কিরি অস্টিগার্ড, সন্ড্রে লাঙ্গাস, হেনরিক ফালখেনার।
মাঝ-মাঠ : মার্টিন ওডেগার্ড, সান্ডার বের্গে, ফ্রেডরিক অউরসনেস, প্যাট্রিক বের্গ, ক্রিস্টিয়ান থর্সটভেডট, মর্টেন থরথবাই, থেলো আসগার্ড।
আক্রমণভাগ : আর্লিং হাল্যান্ড, আলেক্সান্দার সোরলথ, ইয়র্গেন স্ট্রান্ড লারসেন, আন্তোনিও নুসা, অস্কার বব, আন্দ্রেয়াস শেলদেরুপ, ইয়েন্স পেটার হাউগে।