হোম > খেলা > ফুটবল

ফুটবলের মাঠে মেধাবী মেসি স্কুলে অঙ্কে পেয়েছিলেন ছয়

স্পোর্টস ডেস্ক

ফুটবল মাঠে তার পায়ের জাদুতে মুগ্ধ হয় বিশ্ব। গোল, অ্যাসিস্ট আর অসংখ্য রেকর্ডে সমৃদ্ধ লিওনেল মেসির ক্যারিয়ার। কিন্তু স্কুলের খাতায় কেমন ছিলেন আর্জেন্টাইন মহাতারকা? সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া শৈশবের একটি মার্কশিট সে প্রশ্নেরই উত্তর দিচ্ছে। সপ্তম শ্রেণিতে পড়ার সময়ের ওই নম্বরপত্রে দেখা গেছে, শারীরিক শিক্ষায় পূর্ণ নম্বর পেলেও গণিতসহ কয়েকটি বিষয়ে মেসির নম্বর ছিল ছয়।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, রোজারিওর ৬৬ নম্বর জেনারেল লাস হেরাস স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ার সময়ের মার্কশিটটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তখন মেসি খেলতেন নিউ ওয়েলস ওল্ড বয়েজের বয়সভিত্তিক দলে। নম্বরপত্রটি কোন পরীক্ষার, তা অবশ্য জানা যায়নি।

মার্কশিট অনুযায়ী শারীরিক শিক্ষায় ১০-এর মধ্যে ১০ পেয়েছিলেন মেসি। শিল্পকলা ও সংগীতে পেয়েছিলেন ৮, নৈতিকতা ও নাগরিক শিক্ষায় ৭। গণিত, ভাষা, সমাজবিজ্ঞান, বিদেশি ভাষা ও প্রযুক্তি—প্রতিটি বিষয়েই তার নম্বর ছিল ৬। অর্থাৎ, পড়াশোনায় খুব উজ্জ্বল না হলেও কোনো বিষয়েই ফেল করেননি তিনি।

ছাত্রজীবন নিয়ে মেসি নিজেও একাধিকবার খোলামেলা কথা বলেছেন। দুবছর আগে ভাগনে তোমাসের সঙ্গে এক অনুষ্ঠানে বলেছিলেন, ‘সত্যি বলতে আমি কখনই ভালো ছাত্র ছিলাম না।’ স্কুল বাড়ির কাছে হলেও প্রায়ই দেরি করে পৌঁছাতেন বলে জানিয়েছেন তিনি। বার্সেলোনায় যাওয়ার পরও পড়াশোনায় বিশেষ মনোযোগী হয়ে ওঠেননি।

তবে শিক্ষকদের স্মৃতিতে মেসি ছিলেন শান্ত ও লাজুক। গণিতের শিক্ষিকা আন্দ্রেয়া সোসার ভাষায়, শ্রেণিকক্ষে চুপচাপ থাকলেও মাঠে ফুটবল খেলতে নামলেই বদলে যেত সে।

সিঙ্গাপুরকে দুই ম্যাচেই হারাতে চায় নারী দল

পিএসজির জয়রথ থামাল রোমা

কেইনহীন বায়ার্নের অপরাজিত যাত্রা থামাল লিল

গর্ডনের জোড়ায় সাবাহকে হারাল বার্সা

ছোট পর্দায় রাইজিং স্টারসের ম্যাচের সঙ্গে থাকছে ইউরোপা লিগের খেলা

বাফুফের কংগ্রেস ৪ ফেব্রুয়ারি

বিমসটেক অ্যাথলেটিকসে সুমাইয়ার পদক

আর্জেন্টিনার ফুটবল শিখল বাংলাদেশের কিশোররা

১০ মাস পর আফ্রিকান চ্যাম্পিয়নের স্বীকৃতি সেনেগালের

জায়ান্টদের সামনে অগ্নিপরীক্ষা