হোম > খেলা > ফুটবল

ব্রাজিলের শেষ দেখছেন বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোনালদো

স্পোর্টস ডেস্ক

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ফুটবল ইতিহাসে সবচেয়ে সফল দলগুলোর একটি। অথচ সেই ব্রাজিলের বিশ্বকাপ জয়ের সামর্থ্য নিয়েই এবার প্রশ্ন তুলেছেন দেশটির কিংবদন্তি রোনালদো নাজারিও। তার মতে, বর্তমান দলটি আর বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী নয়। শুধু সামর্থ্যের ঘাটতি নয়, দলীয় ঐক্যের অভাবও ব্রাজিলকে পিছিয়ে রাখছে।

ব্রাজিলের হয়ে ১৯৯৪ ও ২০০২ বিশ্বকাপজয়ী সাবেক এই স্ট্রাইকার মনে করেন, নিজেদের ঐতিহ্যবাহী ফুটবলধারা থেকে সরে এসেছে সেলেসাওরা। এক সময় ড্রিবলিং, ব্যক্তিগত দক্ষতা, সৃজনশীলতা আর আক্রমণাত্মক ফুটবল ছিল ব্রাজিলের পরিচয়। পেলে, গ্যারিঞ্চা, জিকো, রোমারিও, রোনালদিনহো থেকে শুরু করে রোনালদো নিজেও সেই ঐতিহ্যের ধারক ছিলেন। কিন্তু এখন ইউরোপীয় ফুটবলের অনুকরণ করতে গিয়ে নিজেদের স্বকীয়তা হারাচ্ছে দলটি।

রোনালদোর ভাষায়, ‘আমার মনে হয় আমরা ইউরোপীয় খেলোয়াড়দের অনুকরণ করছি। আগে নিজেদের প্রতিভার ওপর আমাদের অনেক বেশি আস্থা ছিল। কিন্তু এখন ইউরোপীয়রা আরো শক্তিশালী, দ্রুতগতির, বেশি সংগঠিত এবং ভালো ফুটবল খেলছে।’ নিজের মূল্যায়নে রোনালদো স্পষ্ট, ‘বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী নয় ব্রাজিল আর আমরা ঐক্যবদ্ধও নই।’

ব্রাজিলের পাঁচ বিশ্বকাপ শিরোপা এসেছে ১৯৫৮ থেকে ২০০২ সালের মধ্যে। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই সাফল্যের ধারাবাহিকতা নেই। রোনালদোর মতে, দলে তারকা খেলোয়াড় থাকলেও তাদের একসঙ্গে কার্যকর করে তোলার মতো ঐক্য তৈরি হয়নি। এ ক্ষেত্রে আর্জেন্টিনার উদাহরণও টেনেছেন তিনি। তার চোখে আর্জেন্টিনার লড়াকু মানসিকতা ও দলীয় সংহতি ব্রাজিলের জন্য শিক্ষণীয়।

মেসি-রোনালদোকে এক দলে দেখতে চান তেভেজ

সিটির ছন্দহীনতা নিয়ে ভাবছেন না মারেস্কা

টাইমের বর্ষসেরা ছবিতে এনজোর ফাউল

‘রোনালদোর আগেই আমি এক হাজার গোল করতে পারতাম’

চেলসির হারের হ্যাটট্রিক, ২৯ বছর পর নটিংহামের ইতিহাস

শেষ মুহূর্তের গোলে মেসির মিয়ামির বিদায়

নিকো পাজকে চায় ম্যানইউ, বাধা রিয়ালের শর্ত

মোহামেডান ও আবাহনীর হার, জয়ের হাসি কিংসের

জুভেন্টাস-মিলান-বোর্নমাউথের জয়

গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে গার্দিওলার আহবান