হোম > খেলা > ফুটবল

প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ম্যাচের ৩১ মিনিটে হঠাৎ এক আক্রমণে স্বাগতিকদের লিড এনে দেন হারিস স্টুয়ার্ট। তাতে এগিয়ে থেকে বিরতিতে গেছে স্বাগতিক প্রতিপক্ষ সিঙ্গাপুর।

মাঝমাঠ থেকে বল দখলে নিয়ে এক দৌড়ে পাল্টা আক্রমণ রচনা করে ফেলে সিঙ্গাপুর। কুয়েহর নেওয়া ক্ষিপ্রগতির শট মিতুল মারমা রুখে দেন। কিন্তু দলকে বিপদমুক্ত করতে পারেননি পুরোপুরি। তার হাত ফসকে বল চলে যায় ইখসান ফান্দির কাছে। ইখসান দ্রুত বল ঠেলে দেন হারিস স্টুয়ার্টের দিকে। নির্ভুল শটে বল জাল কাঁপাতে কোনো ভুল হয়নি স্টুয়ার্টের।

বাছাই পর্বে এ পর্যন্ত ৫ ম্যাচ খেলে বাংলাদেশের অর্জন ৫ পয়েন্ট। ‘বি’ গ্রুপে চার দলের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। শীর্ষে থাকা সিঙ্গাপুরের অর্জন সর্বোচ্চ ১১ পয়েন্ট। ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে হংকং। আর ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে ভারত। আজ সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ম্যাচটি জিততে পারলে পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে আসার সুযোগ থাকবে বাংলাদেশের। পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে বাছাই পর্বের মিশন শেষ করতে চায় কোচ হাভিয়ের কাবরেরার দল।

এ ম্যাচ জিতলে ফিফা র‌্যাংকিংয়েও এগিয়ে আসার সুযোগ থাকবে। তাছাড়া সিঙ্গাপুরের বিপক্ষে এখনো জয় অধরা রয়ে গেছে। সেই আক্ষেপও দূর হবে বাংলাদেশের। তবে সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের টার্গেট করলেও ম্যাচ কঠিন হবে। বাংলাদেশের চেয়ে র‌্যাংকিংয়ে ৪৫ ধাপ এগিয়ে সিঙ্গাপুর। এশিয়ান কাপ বাছাইয়ে পাঁচ ম্যাচে অপরাজিত থেকে মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত করে তারা।

এবার ঘরের মাঠে বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে জয়োৎসব করতে চাইবে দ্য লায়নসরা। অতীত পরিসংখ্যানেও এগিয়ে তারা। সিঙ্গাপুরের বিপক্ষে ড্র করলেও এখনো জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। সর্বশেষ গত জুনে সিঙ্গাপুরের মুখোমুখি হয়ে ২-১ গোলে হারে লাল-সবুজের জার্সিধারীরা।

তপুর জোড়া গোলে সান মারিনোর বিপক্ষে জিতল বাংলাদেশ

যুদ্ধ আর অনিশ্চয়তা সঙ্গী ইরানের

বিশ্বকাপে নিষিদ্ধ ভুভুজেলা-লেজার

শিকড়ের টানে বিশ্বমঞ্চে ২৮৯ ফুটবলার

বিশ্বকাপ দেখাবে বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি

বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যারা

বাংলাদেশ-সান মারিনো মুখোমুখি আজ

স্পেনকে আটকে চমক দেখাল ইরাক

নিউ ইয়র্কের নিঃশ্বাস বলছে, বিশ্বকাপ আসছে

আফগানিস্তানকেও আটকে দিল বাংলাদেশের তরুণরা