হোম > খেলা > ফুটবল

আর্জেন্টিনায় বিদায়ী ম্যাচ খেলবেন মেসি!

স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো বিশ্বজয়ী মহাতারকা লিওনেল মেসি আবারও আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামতে পারেন। আর্জেন্টাইন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জাতীয় দলের আকাশি-সাদা জার্সিতে দেশের মাটিতে ভক্তদের সামনে তাকে আনুষ্ঠানিকভাবে সম্মানজনক বিদায় জানাতে বিশেষ উদ্যোগ নিচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

সাংবাদিক পাবলো গ্রাভেলোনে ও মাক্সিমিলিয়ানো গ্রিয়োর দেওয়া তথ্য মতে, ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্তাল, কর্দোবা কিংবা রোসারিওতে দুই থেকে তিনটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। মূল লক্ষ্য নিজ দেশের দর্শকদের উন্মাদনার মাঝে সর্বকালের সেরা এই ফুটবলারকে সংবর্ধনা দেওয়া।

তবে বিষয়টি এখনো প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে এবং এএফএর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। ক্লাব ফুটবলে ইন্টার মিয়ামির এখনো খেলে যাওয়ায় মেসির ফিটনেস নিয়ে শঙ্কা না থাকলেও শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে এই কিংবদন্তির নিজস্ব সম্মতির ওপর। তিনি সবুজ সংকেত দিলেই ফুটবল বিশ্ব আবারও শেষবারের মতো আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিতে মেসির বিদায়ী ম্যাজিক দেখার সুযোগ পাবে।

প্রাকৃতিক সম্পদ রক্ষায় সামাজিক উদ্যোগ সময়ের দাবি: এমপি মিলন

ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ, আটক ৩

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

১৪,৩০০ কোটি আয়ের রেকর্ড বার্সেলোনার

চাঁদপুরে ৮ হাজার একরজুড়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ: বিডা চেয়ারম্যান

৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিকের কীর্তি ক্রোকোম্বে!

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

বয়স জালিয়াতি করে ভারতীয় ক্রিকেটার নিষিদ্ধ

‘পিসিবির জন্য পাকিস্তান এখন হাসির পাত্র’

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর মাসুদের পাশে সুনাগরিক ফাউন্ডেশন