হোম > খেলা > ফুটবল

রোনালদোর পেনাল্টি মিসেও জিতল আল নাসর

স্পোর্টস ডেস্ক

গোলপোস্টের সামনে ক্রিশ্চিয়ানো রোনালদোর এমন ব্যর্থতা সচরাচর দেখা যায় না। তবে সেটিই এবার দেখতে হলো, পেনাল্টি থেকে গোল ব্যর্থ করলেন পর্তুগিজ তারকা। অবশ্য পর্তুগিজ মহাতারকার হতাশার রাতে জয় পেতে সমস্যা হয়নি আল নাসরের। জোয়াও ফেলিক্সের দুর্দান্ত গোলে সৌদি প্রো লিগের ম্যাচে নিওমকে ১-০ ব্যবধানে হারিয়েছে রিয়াদের ক্লাবটি।

গতকাল রাতে আল আউয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি পায় আল নাসর। বক্সের মধ্যে ফেলিক্স ফাউলের শিকার হলে ভিডিও সহকারী রেফারির পর্যালোচনার পর স্পটকিকের সিদ্ধান্ত দেন রেফারি। গোলের সুযোগটি কাজে লাগাতে পারেননি রোনালদো। তার নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়। ক্যারিয়ারের ৯৮২তম গোলের অপেক্ষায় থাকা পর্তুগিজ তারকার জন্য সেটি ছিল বড় সুযোগ।

বিরতির পরও গোলের দেখা পাননি রোনালদো। সতীর্থ সাদিও মানের কাছ থেকে বল পেয়ে কাছাকাছি দূরত্ব থেকে ফাঁকা জালে শট নিলেও ক্রসবারের উপর দিয়ে চলে যায় বল। পরে হেড থেকেও গোল করতে ব্যর্থ হন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। রোনালদোর এমন ব্যর্থতায় দল যখন মহাদুশ্চিন্তায়, তখনই দলের ত্রাতা হয়ে আসেন ফেলিক্স। ৬১ মিনিটে অ্যাঞ্জেলোর পাস পেয়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে জাল খুঁজে নেন পর্তুগিজ মিডফিল্ডার। শেষ পর্যন্ত ওই গোলই নিশ্চিত করে আল নাসরের জয়।

৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের তৃতীয় স্থানে রয়েছে আল নাসর। ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল কাদসিয়া। এক ম্যাচ কম খেলে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আল হিলাল।

ছয় ইংলিশ ক্লাবের কাছে আর্থিক ক্ষতিপূরণ দাবি রিয়ালের

ফোডেনের হ্যাটট্রিকে এথেন্সকে উড়িয়ে দিল ম্যানসিটি

রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায় জায়ান্টরা

বেটিং কেলেঙ্কারিতে তুরস্কে ১৪৭ ক্লাব কর্মকর্তা নিষিদ্ধ

দুই গোলে পিছিয়েও লিভারপুলের অবিশ্বাস্য প্রত্যাবর্তন

বার্সেলোনাকে হারিয়ে পিএসজির টানা তৃতীয় জয়

ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের সঙ্গে থাকছে চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চ

মেসির কোটি টাকার স্মারক চুরি

গাজার শিশুদের বাঁচাতে গার্দিওলার আকুতি

ফিফার নতুন উদ্যোগ ‘হিমালয়া কাপ’