হোম > খেলা > ফুটবল

ভিয়েতনামের কাছেও হারল বাংলাদেশ

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ

স্পোর্টস রিপোর্টার

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হিসাব মেলাতে পারল না বাংলাদেশ। ভিয়েতনামের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা। এতে গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলে প্রতিটিতেই হারল তারা। ফলে প্রথমবারের মতো এশিয়ান কাপে অংশ নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল অনূর্ধ্ব-২০ নারী দল। এর আগে টুর্নামেন্টের স্বাগতিক থাইল্যান্ডের কাছে ৩-২ গোলে এবং চীনের কাছে ২-০ গোলে হেরেছে তারা।

থাইল্যান্ডের ননথাবুরি প্রভিন্স স্টেডিয়ামে ভিয়েতনামের বিপক্ষে প্রথমার্ধে বেশ ভালো লড়াই করেছে বাংলাদেশের মেয়েরা। কিন্তু দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই খেই হারিয়ে ফেলে তারা। ৪৯ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে কোচ পিটার বাটলারের দল। এই গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের পার্থক্য গড়ে দেয়।

‘এ’ গ্রুপে বাংলাদেশ কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি। জিততে পারলে টুর্নামেন্টের তিন গ্রুপের তৃতীয় সেরা দুটি দলের একটি হয়ে কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পেতে পারত তারা। কিন্তু শেষটাও ভালো হলো না তাদের। থাইল্যান্ডে ঐতিহাসিক টুর্নামেন্ট থেকে খালি হাতেই ফিরছে নারী দল। এর আগে বাংলাদেশ সিনিয়র নারী দলও প্রথমবারের এশিয়ান কাপে খেলতে গিয়ে গ্রুপ পর্বে কোনো ম্যাচ জেতেনি। তাদের পথ ধরে হাঁটল অনূর্ধ্ব-২০ দলও।

‎দাবি পূরণ করে আমরা ঘরে ফিরব : ডা. শফিকুর রহমান

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, যুবককে ছুরিকাঘাত

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

ভারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

খাল থেকে ‘কুমির’ নয়, আসে কাঁড়ি কাঁড়ি ডলার