হোম > ভিডিও

ব্রিকস সম্মেলনের আগে দিল্লিতে মোদি-পুতিন বৈঠক

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ব্রিকসের ১৮তম সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে ভারতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নয়াদিল্লিতে পৌঁছেই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন তিনি। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি সহযোগিতা বিস্তারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দুই নেতা। ভারত-রাশিয়ার কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করাই বৈঠকের অন্যতম প্রধান লক্ষ্য ছিল।

বৈঠকের শুরুতেই দুই নেতা একে অপরকে উষ্ণ আলিঙ্গনে স্বাগত জানান। চলতি বছর এটি তাদের দ্বিতীয় বৈঠক। এর আগে গত ৩১ আগস্ট বিশকেকে অনুষ্ঠিত ২৬তম এসসিও সম্মেলনের ফাঁকে দুই নেতা বৈঠক করেছিলেন। নয়াদিল্লিতে বৈঠকের সময় পুতিনকে বিশিষ্ট তামিল কবি ও দার্শনিক তিরুভাল্লুভারের বিখ্যাত গ্রন্থ ‘তিরুক্কুরাল’-এর রুশ অনুবাদ উপহার দেন প্রধানমন্ত্রী মোদি। গ্রন্থটিতে কৃষি ও কৃষকদের নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার বাইরে কোনো ব্রিকস সম্মেলনে সশরীরে পুতিনের অংশ নেওয়ার এটিই প্রথম ঘটনা। পুতিনের ভারত সফরের আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ ভারতীয় সাংবাদিকদের জানিয়েছিলেন, দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক ও আন্তর্জাতিক বিষয়াবলি নিয়ে আলোচনা করবেন। এর পাশাপাশি ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে মোদিকে অবহিত করবেন পুতিন। একই সঙ্গে প্রতিরক্ষা খাতের চলমান ও ভবিষ্যৎ প্রকল্পগুলোও বৈঠকের গুরুত্বপূর্ণ আলোচ্যসূচিতে থাকবে বলে জানিয়েছিলেন তিনি।

ভারতের সভাপতিত্বে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে দুই দিনব্যাপী ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ব্রিকসের সদস্য দেশগুলোর পাশাপাশি আমন্ত্রিত প্রতিনিধিরাও অংশ নেবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সম্মেলনে সদস্য দেশগুলোর মধ্যে আন্তঃসহযোগিতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করবেন বিশ্বনেতারা।

সূত্র: এনডিটিভি

এমএমআর

গালাগালের সংস্কৃতি পরিহার করুন: প্রধানমন্ত্রী

ভারত থেকে আনা চালে ক্ষতিকর আফলাটক্সিন থাকার সন্দেহ, বিতরণ স্থগিত

যুদ্ধ সীমিত রাখার ইঙ্গিত ট্রাম্পের

যেসব অঞ্চলে ভারী বর্ষণের বার্তা দিল আবহাওয়া অফিস

মেধার অবমূল্যায়ন ও দলীয়করণের শঙ্কা

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানে বদলে যাচ্ছে দ. এশিয়ার নিরাপত্তার মানচিত্র

র‌্যাবের জন্ম বিএনপির হাতে: ডা. শফিকুর রহমান

রুমিনের অপ্রাসঙ্গিক বক্তব্যের প্রাসঙ্গিক জবাব দিতে আমি রাজি না: স্বরাষ্ট্রমন্ত্রী

টাকা পরিশোধের সময় জানা যাবে পূর্ণ রায় প্রকাশের পর

‘সম্পত্তি হস্তান্তর আইন কোরআন-সুন্নাহবিরোধী, দেশের আলেমরা এ বিষয়ে একমত’