হোম > ভিডিও

গণমাধ্যম সংস্কার দাবি এমইউজের

খুলনা ব্যুরো

ফ্যাসিবাদী শাসনের অবসান হলেও গণমাধ্যমে সংস্কার না হওয়ায় সাংবাদিকদের বঞ্চনা কাটেনি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন।

গণমাধ্যমকর্মীদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই দাবি করে তিনি বলেন, সাংবাদিকদের বিভেদ ও অনৈক্যের সুযোগে কাউকে ফ্যাসিবাদী হয়ে উঠতে দেওয়া হবে না।

শুক্রবার মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শাওন বলেন, বিগত ১৬ বছরের নির্যাতন ও জুলুমের শিকার সাংবাদিকদের পেশার মূল ধারায় ফিরিয়ে আনতে হবে। এ জন্য ইউনিয়নের গতিশীল নেতৃত্ব প্রয়োজন। সদস্যদের কেউ চাকরি হারালে তার কর্মসংস্থানের সৃষ্টি করে ইউনিয়নকে গতিশীল করা হবে।

খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে ইউনিয়নের সভাপতি মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়ের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বিএফইউজের সহসভাপতি মো. রাশিদুল ইসলাম, বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন এবং খুলনা প্রেস ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এমইউজের নির্বাহী সদস্য মুহাম্মদ নূরুজ্জামান, সাবেক সহসভাপতি আব্দুল খালেক আজীজী, সাবেক নির্বাহী সদস্য খলিলুর রহমান সুমন, সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলটন, সাইফুল ইসলাম বাবলু, এস এম মাহবুবুর রহমান, কে এম জিয়াউস সাদাত, স. ম. গোলাম মোস্তফা প্রমুখ। সভায় ইউনিয়নকে আরো গতিশীল করতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিতর্কিত বক্তব্যের জেরে ফেঁসে যাচ্ছেন মুফতি আমির হামজা

মর্নিং নিউজ: ট্রাম্প বললেন ভ্যান্স পাকিস্তানের পথে; সূত্র বলছে তিনি যুক্তরাষ্ট্রেই

উপসম্পাদকীয়: চাঁদের কক্ষপথে নভোচারীদের রোমাঞ্চকর অভিজ্ঞতা

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ

এখনো বিপুল অর্থ যাচ্ছে বিপু-আজম-নাসিম-শামীমদের পকেটে

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন: বলয় থেকে বেরিয়ে যাচ্ছে এশিয়ার মার্কিন মিত্ররা, বেকায়দায় ওয়াশিংটন

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকা প্রকাশ

যুক্তরাষ্ট্রকে পাত্তা দিচ্ছে না তেহরান, যাচ্ছে না ইসলামাবাদের আলোচনায়

৯৭০ পাউন্ড ওজনের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের কিছু অংশ পিকঅ্যাক্স মাউন্টেনে

লিড নিউজ: এস আলকে গ্রেপ্তারের দাবি আন্দোলনকারীদের