হোম > ভিডিও

যবিপ্রবির সাবেক ভিসি কারাগার থেকে হাসপাতালে

স্টাফ রিপোর্টার, যশোর

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তারকে (৬৮) কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুর্নীতি-সংক্রান্ত মামলায় তিনি কারাবন্দি আছেন।

হাসপাতাল সূত্র জানায়, ড. আব্দুস সাত্তার সোমবার যশোর কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. শাকিরুল ইসলাম পরীক্ষা করে দেখেন, ড. সাত্তার উচ্চ রক্তচাপে ভুগছেন। তখনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) কমলেশ মজুমদারসহ বেশ কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, কারা হাসপাতালের চিকিৎসক ডা. মো. সাজ্জাদ হোসেন হাসপাতালে যান।

ডা. শাকিরুল ইসলাম বলেন, ড. সাত্তারের হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সিটি স্ক্যানের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। কেন্দ্রীয় কারাগারের জেলার মো. শরিফুল ইসলাম জানান, দুদকের দুটি মামলার আসামি হিসেবে ড. সাত্তার কয়েক মাস ধরে কারাগারে আছেন।

জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণ হত্যা

দলবাজ ভিসি দিয়ে বিশ্ববিদ্যালয় ধ্বংসের আয়োজন

নিত্য নতুন কৌশলে মোদিকে চ্যালেঞ্জ রাহুলের

জাপানের প্রধানমন্ত্রীর সময় যায় ঘরের কাজ ও মেকআপে

যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

পদত্যাগের যে ব্যাখ্যা দিলেন ইশরাক

ইশরাককাণ্ডের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা আবারও সামনে এসেছে: আখতার

নির্বাচনে হেরে যাওয়ার শঙ্কায় নেতানিয়াহু, বললেন ‘খুব চিন্তিত’

উপ সম্পাদকীয়: ‘জ্ঞানেশ, ইটস ডান ব্রো’

দুজনের পদত্যাগ গৃহীত, তালিকায় আরো অনেকে