হোম > ভিডিও

নাটকীয় ম্যাচে পাকিস্তানকে ১ রানে হারালো জিম্বাবুয়ে

ডেস্ক রিপোর্ট

নাটকীয় ম্যাচে পাকিস্তানকে ১ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের দেয়া ১৩১ রানের টার্গেটে ৮ উইকেট হারিয়ে ১২৯ রানে থামে পাকিস্তানের ইনিংস। পার্থে টস জিতে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় জিম্বাবুয়ে। আগ্রাসী ব্যাটিংয়ে ৪২ রানের উদ্বোধনী জুটি গড়ে বিদায় নেন ক্রেইগ আরভিন। ১৭ রান করে ফেরেন আরেক ওপেনার ওয়েসলি মাধেভেরে। এরপর শাদাব খানের স্পিনে একে একে কাটা পড়েন শুম্বা, উইলিয়ামস ও চাকাভা। সর্বোচ্চ ৩১ রানের ইনিংস খেলেন শন উইলিয়ামস। শেষ দিকে মোহাম্মদ ওয়াসিমের পেস তান্ডবে ৮ উইকেট হারিয়ে ১৩০ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস। জবাবে শুরুতেই দুই ওপেনা

র বাবর ও রিজওয়ানকে হারিয়ে কিছুটা চাপে পড়ে পাকিস্তান। এরপর ৪৪ রানের ইনিংসে শান মাসুদ কিছুটা প্রতিরোধ গড়লেও শেষ রক্ষা হয়নি। শেষ ওভারে জয়ের জন্য ১১ রান দরকার ছিলো পাকিস্তানের। কিন্তু ব্র্যাড ইভান্সের ওভারে আসে মাত্র ৯ রান। টানা দুই হারে শেষ চারের সমীকরণ এখন অনেকটাই কঠিন হয়ে গেলো বাবর আজমের দলের। ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন সিকান্দার রাজা।

সীমান্তে সিপাহি জনতার মিলিত প্রতিরোধ

অরুণাচলে চীনা সেনার ঘাঁটি

বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, সড়কে গাছ ফেলে মহাসড়ক অবরোধ

হাছান মাহমুদসহ ২২ জনের বি'রু'দ্ধে বিচার শুরুর আদেশ

’ক্ষমতার দ্বন্দ্বে অনৈক্য সৃষ্টি করে ফ্যাসিস্টদের ফেরার পথ করে দেবেন না’

হাসানুল হক ইনুর ১০ বছরের কা'রা'দ'ণ্ড, যা বললেন আন্তর্জাতিক অ'প'রা'ধ ট্রাইব্যুনাল

সংসদে রুমিন ফারহানা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পাল্টাপাল্টি বক্তব্য

আধিপত্যবাদবিরোধী আন্দোলনের নেতা ওসমান হাদির জন্মদিন আজ

সংসদে বাজেট আলোচনায় বিরোধীদলীয় নেতা (পর্ব-২)

সংসদে বাজেট আলোচনায় প্রধানমন্ত্রী (পর্ব-১)