হোম > বিশ্ব

ভারতীয় পণ্যে দ্বিগুণ শুল্কারোপের কারণ জানালো হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক

ট্রাম্প ও মোদি

সম্প্রতি ভারতীয় পণ্যে দ্বিগুণ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের কারণ হিসেবে রাশিয়াকে ইউক্রেন যুদ্ধ থেকে বিরত রাখতে ট্রাম্প এ পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট।

বুধবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, লিভিট তার ব্রিফিংয়ে ব্যাখ্যা করেন যে, এই নিষেধাজ্ঞার পেছনের মূল উদ্দেশ্য হল রাশিয়ার উপর চাপ সৃষ্টি করা। তিনি বলেন, প্রেসিডেন্ট এই যুদ্ধ বন্ধ করার জন্য জনগণের তরফ থেকে জোরালো চাপ তৈরি করেছে। আপনি দেখেছেন, তিনি ভারতের উপর নিষেধাজ্ঞাসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। তিনি খুব স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি এই যুদ্ধের অবসান চান। যারা বলেছে আমাদের আরও অপেক্ষা করা উচিত, তিনি সেই ধারণাকে প্রত্যাখ্যান করেছেন।

এর আগে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের পর ট্রাম্প হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথেও দেখা করেন। সেখানে তিনি ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে একটি ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের আয়োজনে তার আগ্রহের ইঙ্গিত দেন।

লিভিট দাবি করেন, ট্রাম্পের শান্তি প্রচেষ্টার ফলেই পুতিনের সাথে সাক্ষাতের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ইউরোপীয় নেতারা হোয়াইট হাউসে উপস্থিত হন। তিনি হোয়াইট হাউসের এই দাবিটিও পুনর্ব্যক্ত করেন যে, ট্রাম্প যদি প্রেসিডেন্ট থাকতেন তবে ইউক্রেনে যুদ্ধ হতো না এবং প্রেসিডেন্ট পুতিনও এ বিষয়টি স্বীকার করেছে।

ট্রাম্পের মেয়াদের পরও শান্তি চুক্তি টিকিয়ে রাখতে কী পদক্ষেপ নেওয়া হবে—এমন প্রশ্নে লেভিট বলেন, ট্রাম্প ইউরোপীয় দেশ ও ন্যাটোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন যেন একটি দীর্ঘস্থায়ী সমাধান নিশ্চিত হয়।

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন