হোম > বিশ্ব

বৈধ অভিবাসনের পক্ষে বেশিরভাগ মার্কিনি

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

বৈধ অভিবাসনকে সমর্থন করেন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ নাগরিক। রোববার নেপোলিটান নিউজ সার্ভিস ও আরএমজি রিসার্চের জরিপে উঠে এসেছে এমন তথ্য। জরিপের প্রতিবেদন অনুযায়ী, ৬৭ শতাংশ নিবন্ধিত ভোটার মনে করেন, বৈধ অভিবাসন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ভালো, তবে অবৈধ অভিবাসন দেশের জন্য মঙ্গলজনক নয়। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

১২ থেকে ১৩ নভেম্বর এক হাজার নিবন্ধিত ভোটারের ওপর এই জরিপ চালানো হয়।

তবে সমর্থনের সংখ্যা আগের তুলনায় কমেছে। গত ২১ আগস্ট প্রকাশিত একই ধরণের জরিপে ৭৪ শতাংশ নিবন্ধিত ভোটার বৈধ অভিসানকে সমর্থন জানিয়েছিল।

১৭ শতাংশ মার্কিনি বলেছেন, বৈধ ও অবৈধ উভয় অভিবাসনই দেশের জন্য খারাপ। আর ১০ শতাংশ মনে করেন সকল অভিবাসনই ভালো।

জরিপে যেসব এলাকায় কর্মী ঘাটতি রয়েছে, সেসব এলাকায় বৈধ অভিবাসন পক্ষে জোরালো সমর্থন পাওয়া গেছে। এসব এলাকার ৬৪ শতাংশ ভোটার বলেছেন যে ডাক্তার এবং নার্সদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস এবং কাজ করার জন্য আইনি পথ তৈরি করা অত্যন্ত জরুরি। তবে আগস্টে এই হার ছিল ৭১ শতাংশ।

ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার প্রথম বছরে অভিবাসন আইন আরো কঠোর করেছে।

আরএ

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত