হোম > বিশ্ব

অবিলম্বে হরমুজ খুলছে ইরান, নৌ অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র: শেহবাজ

আমার দেশ অনলাইন

যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারক সেই করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এর আওতায় অবিলম্বে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নেবে। আজ বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ কথা জানান।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে শেহবাজ শরিফ বলেন, ‘এই স্মারকলিপি উভয় দেশের প্রেসিডেন্ট সই করেছেন। মধ্যস্থতাকারী হিসেবে আমিও এটি অনুমোদন করেছি। নিজ নিজ সরকারের সর্বোচ্চ পর্যায়ে এই চুক্তি স্বাক্ষর সংঘাতের কূটনৈতিক সমাধানে উভয় পক্ষের অঙ্গীকারের প্রমাণ দেয়।’

তিনি বলেন, এ সমঝোতা স্মারক অবিলম্বে কার্যকর হবে। এর প্রথম পদক্ষেপ হিসেবে ইরান তাৎক্ষণিকভাবে হরমুজ প্রণালি খুলে দেবে এবং যুক্তরাষ্ট্র তাদের নৌ অবরোধ তুলে নেবে।

শেহবাজ শরিফ নিশ্চিত করেন, কাতারের সহায়তায় পাকিস্তান আগামীকাল শুক্রবার সুইজারল্যান্ডে একটি অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। ঐতিহাসিক এ ঘটনাকে স্মরণীয় করে রাখতে এবং কারিগরি পর্যায়ের আলোচনা শুরু করার লক্ষ্যেই এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

সূত্র: ডন

আরএ

মোদির আত্মবিশ্বাসী ভাবমূর্তিতে চিড় ধরাচ্ছে তরুণদের বিক্ষোভ

বার পরীক্ষায় ফেল করেছিলেন ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি

ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে ভয়াবহ বন্যা, নিহত ৪

স্পেনের অস্ত্র নিষেধাজ্ঞা সত্ত্বেও লাটভিয়াগামী সাঁজোয়া যানে ইসরাইলি অস্ত্র

গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২

‘প্ল্যান বি’ সাজাচ্ছে ককরোচ পার্টি, মোদিবিরোধী আন্দোলনে নতুন কৌশল

যুক্তরাষ্ট্রে মন্দিরে হামলার চেষ্টা ও ভারতীয়দের ওপর বর্ণবৈষম্য নিয়ে যা জানালেন জয়সোয়াল

ইউক্রেনকে নতুন ঋণ দিতে পারে ইউরোপীয় ইউনিয়ন

ইয়েমেনে রণক্ষেত্রে উত্তেজনার কেন্দ্রে তাইজ, শহরটি কেন এত গুরুত্বপূর্ণ

ভারতে আইসার নেত্রী নেহা বোরা কেন এত আলোচনায়