হোম > বিশ্ব

এলডিসি উত্তরণ হতে হবে মসৃণ, টেকসই ও স্থিতিশীল

প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. তিতুমীর

অথনৈতিক রিপোর্টার

ছবি: সংগৃহীত

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ এবং টেকসই উত্তরণ এক বিষয় নয় বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তিনি বলেছেন, এলডিসি উত্তরণ হতে হবে মসৃণ, টেকসই ও স্থিতিশীল ।এলডিসি থেকে উত্তরণ একটি দেশের উন্নয়নযাত্রাকে বাধাগ্রস্ত না করে বরং আরো শক্তিশালী করতে হবে।

সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ‘এলডিসি-জিআইএফ মেকানিজম ইন্ট্রোডাকশন অ্যান্ড হাই-লেভেল ডায়ালগ’–এ তিনি এ কথা বলেন।

ড. তিতুমীর বলেন, উত্তরণের পথে থাকা দেশগুলো এখনো কাঠামোগত প্রতিবন্ধকতা ও সীমিত উৎপাদন সক্ষমতার মুখোমুখি। এর সঙ্গে ভূরাজনৈতিক সংঘাত, সরবরাহব্যবস্থায় বিঘ্ন, বাণিজ্য অনিশ্চয়তা, মূল্যস্ফীতি ও অভ্যন্তরীণ নানা অভিঘাত পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে।

তিনি বলেন, শিল্পায়ন, সমন্বিত উদ্যোগ, জ্বালানি রূপান্তর ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে একটি মসৃণ, টেকসই ও অপরিবর্তনীয় উত্তরণ নিশ্চিত করতে পর্যাপ্ত সহায়তা প্রয়োজন।

এলডিসিগুলোর জন্য আর্থিক, প্রযুক্তিগত ও সক্ষমতা বৃদ্ধির সহায়তা জোরদারের আহ্বান জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, প্রয়োজনের তুলনায় এসব দেশে প্রযুক্তি হস্তান্তর এখনো অপ্রতুল।

ড. তিতুমীর আশা প্রকাশ করেন, এলডিসি গ্রিন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ফ্যাসিলিটেশন (এলডিসি-জিআইএফ) উদ্যোগ প্রযুক্তি হস্তান্তর ও শিল্পে এর প্রয়োগ ত্বরান্বিত করার পাশাপাশি উৎপাদন সক্ষমতা, কাঠামোগত রূপান্তর ও টেকসই উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এএ

চীনে তাইওয়ানের শ্রমমন্ত্রীর সফর, দ্বিপাক্ষিক সম্পর্ক পরিবর্তনের ইঙ্গিত কি না

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে উত্তেজনা, ইসলামাবাদের অভিযোগ অস্বীকার

বিশ্ববাজারে স্থবির স্বর্ণের দাম

ট্রাম্প টিভি চালু করলেন ডোনাল্ড ট্রাম্প

গোপনে ভিডিও ধারণে সক্ষম স্মার্ট চশমা নিয়ে নতুন আইনি প্রশ্ন

উত্তর কোরিয়ায় পারমাণবিক কর্মসূচিতে যাচ্ছে প্রবাসীদের রেমিটেন্স

ফিজিতে ৬০ জনে একজন এইচআইভি আক্রান্ত

ব্রিটেনে আবাসন নীতি নিয়ে অসন্তোষ, প্রতিবাদে বার্নহ্যামের স্থানীয়রা

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

গ্রিনল্যান্ডে আরো দুটি সামরিক ঘাঁটি চালু করছে যুক্তরাষ্ট্র