হোম > বিশ্ব

গাম্বিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, ৭ জনের লাশ উদ্ধার

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

গাম্বিয়ার উপকূলে অভিবাসীদের বহনকারী নৌকা ডুবে গেছে। এ পর্যন্ত সাতটি লাশ ও ৯৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার গাম্বিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নৌকাটিতে দুই শতাধিক অভিবাসী ছিল। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

মন্ত্রণালয় জানায়, উদ্ধার হওয়া ১০ জনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিবৃতিতে জানানো হয়, গাম্বিয়ার নৌবাহিনী ৩১ ডিসেম্বর মধ্যরাতের পরে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে।

আটলান্টিক রুট দিয়ে সাধারণত আফ্রিকান অভিবাসীরা স্পেনে পৌঁছানোর চেষ্টা করে, এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রুটগুলোর মধ্যে একটি।

ইউরোপীয় ইউনিয়ন জানায়, ২০২৪ সালে ৪৬ হাজারের বেশি অনিয়মিত অভিবাসী ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছায়, যা একটি রেকর্ড।

২০২৫ সালের আগস্টে গাম্বিয়া থেকে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে ৭০ জন নিহত হয়।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

আরএ/এসআই

নেপালে লাফিয়ে বাড়ছে মৃত ও নিখোঁজের সংখ্যা

গাজা গণহত্যায় ইসরাইলের হামলায় ১০১৪ ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫

নির্বাচন যত এগোচ্ছে, ততই দুর্বল হচ্ছেন নেতানিয়াহু

ছাত্র আন্দোলন প্রশমিত করার চেষ্টা, এফআইআর বাতিলে তৎপর মোদি সরকার

যুদ্ধ থেকে কেন বের হতে পারছে না যুক্তরাষ্ট্র

বাবার নামে স্কুল চাওয়া হাফিজের জন্য ৫০ লাখ রুপি তুলছে ককরোচ পার্টি

সিরিয়ায় ইসরাইলের হামলা নিয়ে ওয়াশিংটন-আঙ্কারা সম্পর্কে টানাপোড়েন

মধ্যপ্রাচ্যে নতুন রাজনৈতিক সমীকরণের সম্ভাবনা, বাড়ছে আঞ্চলিক স্থিতিশীলতার আশা

নেতানিয়াহুই সেই সাপ, যিনি যুক্তরাষ্ট্রকে যুদ্ধে প্রলুব্ধ করেছেন: আরাগচি