হোম > বিশ্ব

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইসিসির তিন বিচারকের মামলা

আমার দেশ অনলাইন

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) তিনজন বিচারক গত বছর তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞার জন্য ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ম্যানহাটনের ফেডারেল আদালতে এ মামলা দায়ের করেন কানাডার কিম্বার্লি প্রোস্ট, উগান্ডার সোলোমি বালুঙ্গি বোসা ও বেনিনের রেইন অ্যাডেলেইড সোফি আলাপিনি-গানসু নামের তিন বিচারক।

ট্রাম্পের বিরুদ্ধে ‘তাদের আর্থিক ও অন্যান্য ব্যক্তিগত স্বার্থকে লক্ষ্যবস্তু করে বিচারবহির্ভূত চাপ’ প্রয়োগের অভিযোগ করেছেন বিচারকেরা।

তাদের অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট আদালতের পূর্ববর্তী বিচারিক সিদ্ধান্তের জন্য তাদের শাস্তি দেওয়ার চেষ্টা করছেন, যার মধ্যে রয়েছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনেয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু করার সিদ্ধান্ত।

মার্কিন নিষেধাজ্ঞা একজন ব্যক্তির দৈনন্দিন কার্যকলাপ সম্পাদনের ক্ষমতাকে মারাত্মকভাবে সীমিত করতে পারে। নিষেধাজ্ঞার শিকার ব্যক্তিরা সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ব্যাংকিং করতে পারেন না এবং অ্যামাজন ও গুগলসহ বিভিন্ন অনলাইন পরিষেবা ব্যবহারের সুযোগ হারান।

এই বিধিনিষেধের কারণে ক্ষতিগ্রস্তদের জন্য তাদের নিয়োগকর্তার কাছ থেকে অর্থ গ্রহণ করা বা আন্তর্জাতিক ভ্রমণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়তে পারে।

সূত্র: আলজাজিরা

আরএ

স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যা, ৪ জনের প্রাণহানি

ইউক্রেনকে রাশিয়ার কাছে আত্মসমর্পণে বাধ্য করছেন ট্রাম্প: জেলেনস্কি

ফ্রান্সের দাঙ্গা গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের বহিঃপ্রকাশ

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

রাশিয়ার হুমকি মোকাবিলায় ১০ লাখ স্থলমাইন কিনতে চায় ফিনল্যান্ড

হুথিদের হামলার জেরে আন্তর্জাতিক সম্মেলন স্থগিত করল সৌদি আরব

সহিংস বিক্ষোভের পর ফ্রান্সের কয়েকটি শহরে কারফিউ জারি

গোপনে ইসরাইলে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করলেন হেগসেথ

অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান অ্যামনেস্টির

ইরান যুদ্ধে সহায়তা চাওয়ার মাধ্যমে ন্যাটোকে ‘পরীক্ষা’ করছিলেন ট্রাম্প