হোম > বিশ্ব

তাইওয়ান ইস্যুতে উত্তেজনা না বাড়াতে জাপানের প্রতি ট্রাম্পের আহ্বান

আতিকুর রহমান নগরী

ছবি: দ্য গার্ডিয়ান

তাইওয়ান ইস্যুতে চীনকে উস্কানি না দিতে জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচির প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তাইওয়ান নিয়ে টোকিও-বেইজিংয়ের মধ্যে কূটনৈতিক বিরোধের প্রেক্ষিতে তিনি আহ্বান জানান। খবর আল আরাবিয়ার।

এরআগে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি বলেছিলেন, তাইওয়ানে যেকোনো আক্রমণে সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে টোকিও। তার এই মন্তব্যে গত কয়েক বছরের মধ্যে চীনের সঙ্গে জাপানের সবচেয়ে বড় কূটনৈতিক বিরোধ তৈরি হয়। বেইজিং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে জাপানি প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানায়। তবে তাকাইচি তা করেননি। তাইওয়ানকে চীন তার ভূখণ্ডের অংশ বলে দাবি করে।

সোমবার ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিষয়টি তুলে ধরে বলেন, তাইওয়ানের চীনে ফিরে আসা আন্তর্জাতিক ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ।

এর কিছুক্ষণ পরেই, ট্রাম্প তাকাইচির সঙ্গে ফোনালাপে তাকে তাইওয়ানের সার্বভৌমত্বের প্রশ্নে বেইজিংকে উস্কানি না দেয়ার পরামর্শ দেন। তবে তিনি তাকাইচিকে তার মন্তব্য থেকে সরে আসার জন্য চাপ দেননি।

বার্তা সংস্থা এএফপি এ বিষয়ে তাকাইচির কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে। তবে সেখান থেকে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে।

আরএ

ইসলাম ও মুসলিম বিশ্ব সম্পর্কে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের চিন্তা ও দর্শন

হুথিদের হামলায় সৌদির আরামকো টাওয়ার ক্ষতিগ্রস্ত

ইরান যুদ্ধের বিরোধিতাকারীদের ‘শয়তান নিয়ন্ত্রণ করছে’: মার্কিন রাষ্ট্রদূত

‘আগামী লোকসভা নির্বাচনেই মোদি সরকারের পতন হবে’

গাজা বিশ্বকে বদলে দিয়েছে, ফিলিস্তিনের মুক্তিই সবার মুক্তির ভিত্তি: অ্যাবি মার্টিন

জয়ের পর আল-সাইয়েদের ব্যাপারে সুর কী একই আছে ট্রাম্পের

ইসরাইলি কারাগারে বসেই পুরো কোরআন হিফজ করলেন ফিলিস্তিনি তরুণী

ট্রাম্পের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ডানা হোয়াইট

ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে সোচ্চার স্যান্ডার্স, মামদানি ও আল-সাইয়েদ

ইসরাইলের হয়ে কাজ করায় ইরানে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর