হোম > বিশ্ব

থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষে ১ লাখ ৮০ হাজারের বেশি মানুষকে স্থানান্তর

আতিকুর রহমান নগরী

৮ ডিসেম্বর, ২০২৫ তারিখে বুড়িরাম প্রদেশে থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষের পর সরিয়ে নেওয়া থাই বাসিন্দারা একটি অস্থায়ী আশ্রয়ে জড়ো হচ্ছে।

কম্বোডিয়ার সঙ্গে পুনরায় সীমান্ত সংঘর্ষের কারণে থাইল্যান্ডের সীমান্তবর্তী প্রদেশগুলো থেকে এখন পর্যন্ত ১ লাখ ৮০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। বুধবার থাই সরকার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

সরকারি জনসংযোগ দপ্তরের জানানো অনুযায়ী, মঙ্গলবার রাত পর্যন্ত উবন রাচাথানি, সিসাকেত, সুরিন ও বুরিরাম প্রদেশে চলমান সংঘর্ষের কারণে মোট ১ লাখ ৮০ হাজার ১২৫ জনকে নিরাপদ এলাকায় সরানো হয়েছে।

সীমান্তে গোলাগুলি ও সামরিক উত্তেজনা বৃদ্ধির কারণে ওই অঞ্চলে জরুরি সতর্কতা জারি রয়েছে। নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে থাই কর্তৃপক্ষ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সংবাদ সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, পরিস্থিতি এখনো শান্ত হয়নি এবং স্থানান্তর কার্যক্রম অব্যাহত রয়েছে।

এসআর

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত