হোম > বিশ্ব

পিটিআইয়ের ৫৯ নেতার ১০ বছর করে কারাদণ্ড

আতিকুর রহমান নগরী

ছবি: দ্য ডন

সহিংসতার মামলায় পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ৫৯ নেতাকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। মামলা থেকে ৩৪ জনকে খালাস দেওয়া হয়েছে। সোমবার দেশটির ফয়সালাবাদের সন্ত্রাসবিরোধী আদালত এ রায় দেন। খবর দ্য ডনের।

২০২৩ সালের ৯ মে দাঙ্গার সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহর বাড়িতে হামলার মামলায় এ রায় দেওয়া হলো। সাজাপ্রাপ্তদের মধ্যে ওমর আইয়ুব, শিবলি ফারাজ, জারতাজ গুলসহ দলটির উচ্চ পর্যায়ের নেতারা রয়েছেন।

২০২৩ সালের ৯ মে পিটিআই সমর্থকরা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারের প্রতিবাদে সামরিক স্থাপনা এবং রাষ্ট্রীয় মালিকানাধীন ভবন ভাঙচুর চালায়। ২০২৩ সালের আগস্ট থেকে বিভিন্ন মামলায় কারাবন্দি রয়েছেন ইমরান খান। দাঙ্গার পর, দলের শীর্ষ নেতৃত্বসহ হাজার হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়।

দ্য ডন জানায়, ওই ঘটনায় সামনাবাদ থানায় মামলা করা হয়েছিল। মোট আসামি ছিলেন ১০৯ জন। এর মধ্যে ৭৫ জনকে সাজা দিয়েছেন আদালত। ৩৪ জনকে খালাস দেয়া হয়েছে। এ ছাড়া শেখ রশিদ জাভেদ এবং অন্যান্য পিটিআই কর্মীর তিন বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।

৯ মে-এর ঘটনার পর পিটিআই ছেড়ে যাওয়া সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এবং এমএনএ জয়েন কুরেশি অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন।

রায়ের পর সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন জারতাজ গুল।

এ মাসের শুরুতে লাহোরের আদালত পিটিআইর ড. ইয়াসমিন রশিদ, সিনেটর ইজাজ চৌধুরী, মিয়ান মাহমুদ উর রশিদ, পাঞ্জাবের সাবেক গভর্নর ওমর সরফরাজ চিমা এবং আরো অনেককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন। গত সপ্তাহে ইমরান খানের ভাগনে শেরশাহ এবং শাহরেজকে ৯ মের দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়।

আরএ

ট্রাম্পের সমালোচক ইলহান ওমরের বাড়িতে মার্কিন কেন্দ্রীয় সংস্থার তল্লাশি

‘ট্রাম্পই দলকে ডুবাচ্ছেন’, মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির শঙ্কায় রিপাবলিকানরা

স্কুলে হিজাব পরতে বাধা দেওয়ায় বিক্ষোভে উত্তাল আজারবাইজান

যুদ্ধের ধাক্কায় সংকুচিত হবে মধ্যপ্রাচ্যের অর্থনীতি: আইএমএফ

মার্কিন ঘাঁটিতে ষড়যন্ত্রে ইরানকে দায়ী করল যুক্তরাজ্য, দুই নাগরিকের ওপর নিষেধাজ্ঞা

সৌদির রিয়াদ ও দাম্মামে ফ্লাইট স্থগিত করল কাতার এয়ারওয়েজ

রিয়াদ, দাম্মাম ও জেদ্দায় ফ্লাইট বাতিল করল আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

ইরান চুক্তি করতে চায়, কিন্তু জানে না কীভাবে করবে: ট্রাম্প

বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম

টানা তৃতীয় দিন রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, রাতভর বিস্ফোরণ