হোম > বিশ্ব

মার্কিন চাপের মুখে ভেনেজুয়েলায় ‘বিপুলসংখ্যক’ রাজনৈতিক বন্দির মুক্তি

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ভেনেজুয়েলা গত বৃহস্পতিবার ‘বিপুলসংখ্যক’ রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া শুরু করেছে, যার মধ্যে কয়েকজন বিদেশিও রয়েছেন। এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির উত্তেজনা প্রশমন এবং নতুন রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে দেখা হচ্ছে। বিশেষত মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর দেশটির নতুন নেতৃত্ব মার্কিন চাপ কমাতে এই পদক্ষেপ নিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

ডেলসি রদ্রিগেজের নেতৃত্বে প্রথমবারের মতো এত বড়সংখ্যক রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে এবং এই উদ্যোগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনও পেয়েছে। ট্রাম্প জানিয়েছেন, তিনি এই পদক্ষেপে সন্তুষ্ট এবং যতক্ষণ রদ্রিগেজ ওয়াশিংটনকে তেলের ওপর প্রবেশাধিকার দেবে, ততক্ষণ পর্যন্ত তাকে দেশ শাসন করার সুযোগ দেওয়া হবে।

হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি আনা কেলি বলেছেন, “এটি একটি উদাহরণ যে কীভাবে প্রেসিডেন্ট মার্কিন ও ভেনেজুয়েলার জনগণের অধিকার আদায়ের জন্য তার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করছেন।”

রদ্রিগেজের ভাই ও সংসদের স্পিকার জর্জ রদ্রিগেজ জানান, “শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার উদ্দেশ্যে বিদেশি নাগরিকসহ ভেনেজুয়েলার ‘বিপুলসংখ্যক’ নাগরিককে অবিলম্বে মুক্তি দেওয়া হচ্ছে।” তবে তিনি কতজন বন্দি বা কোন স্থান থেকে মুক্তি দেওয়া হবে, তা স্পষ্ট করেননি।

ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো এই ঘোষণাকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বলেন, “অবিচার চিরকাল স্থায়ী হবে না এবং সত্য যদিও আহত হয়, তবু শেষ পর্যন্ত তার পথ খুঁজে পায়।”

এসআর/এসআই

নিষেধাজ্ঞাকে ফাঁকি দিয়ে মার্কিন ব্যাংকে ইরানের ৯ বিলিয়ন ডলার লেনদেন

জার্মানি মস্কোর বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করেছে: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

‘ইরান আত্মসমর্পণ করবে—এটা অলীক স্বপ্ন’

‘রাশিয়াকে সাহায্য করতে নয়, নিজেদের স্বার্থেই তেল কেনে ভারত’

‘মুসলিমবিদ্বেষের নিকৃষ্ট প্রকাশ’, বেলজিয়ামে মসজিদে ঘৃণ্য আক্রমণ

আগ্নেয়গিরির প্রভাবে ইন্দোনেশিয়ার পাঁচ বিমানবন্দরে ৩ শতাধিক ফ্লাইট বন্ধ

লেবাননে ইসরাইলি হামলায় তিন বছরে নিহত প্রায় ৯ হাজার

মুসলিম ব্রাদারহুডসহ ইসলামি সংগঠন নিষিদ্ধ করতে চায় অস্ট্রিয়া

‘বোনেরা ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু’, নেপালের বন্যায় সামিরের আহাজারি

‘জার্মান প্রতিষ্ঠান অ্যাডিডাসকে বয়কটের আহ্বান’