হোম > বিশ্ব

হিজবুল্লাহর সামরিক নেতা হত্যা, ইসরাইলের তীব্র নিন্দায় ইরান

আতিকুর রহমান নগরী

লেবাননের রাজধানী বৈরুতে রোববার ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহর সামরিক প্রধান হাইসাম আলি তাবতাবাই নিহত হয়েছেন। এ ঘটনায় সোমবার ইরান ইসরাইলের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “লেবাননের ইসলামিক রেজিস্ট্যান্সের মহান কমান্ডার শহীদ হাইসাম আলি তাবতাবাইয়ের কাপুরুষোচিত হত্যাকাণ্ডকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কঠোরভাবে নিন্দা জানায়।”

নভেম্বর ২০২৪-এ শুরু হওয়া যুদ্ধবিরতির পর থেকে ইসরাইলের হাতে নিহত হওয়া তাবতাবাই হিজবুল্লাহর সবচেয়ে জ্যেষ্ঠ কমান্ডার। বিবৃতিতে আরও বলা হয়, এই হত্যাকাণ্ড “নভেম্বর ২০২৪ যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন এবং লেবাননের জাতীয় সার্বভৌমত্বের নির্মম অবমাননা।”

হিজবুল্লাহও “মহান কমান্ডার” তাবতাবাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

লেবাননের সাধারণ মানুষের কাছে তুলনামূলকভাবে অজানা তাবতাবাই ছিল ঐ দলের নতুন নেতৃত্বের অন্যতম, যারা যুদ্ধের পর দায়িত্ব গ্রহণ করেন।

যুদ্ধবিরতির পরও ইসরাইল একাধিকবার লেবাননে হামলা চালিয়েছে, দাবি করেছে যে তাদের লক্ষ্য ছিল হিজবুল্লাহর সদস্য ও অবকাঠামো।

তেহরান হিজবুল্লাহর প্রধান সমর্থক হলেও, সাম্প্রতিক সংঘর্ষ এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের কারণে দলটি ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে, যার ফলে ইরান পর্যন্ত স্থলপথের সংযোগও ভেঙে গেছে।

এটি ইরানের জন্যও বড় ধাক্কা, কারণ এ বছরের ১২ দিনের যুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতেও হামলা চালায়।

এসআর

মানবাধিকার সংগঠনকে নিষেধাজ্ঞা দিতে পারবে না ট্রাম্প প্রশাসন, আদালতের রায়

আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা জোরদারে সম্মত পাকিস্তান-রাশিয়া

ইয়েমেনে ৮০ শতাংশ মানুষ খাদ্যসংকটে: জাতিসংঘ

শিশু-কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিচ্ছে জার্মানি

সৌদিতে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ইরাক

তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ দেওয়ার ব্যাখ্যা কী, কেন রাস্তায় ভারতের ভোটাররা

ইসরাইলগামী ফ্লাইটে কাজ করতে পারবেন না ৩১ মুসলিমপ্রধান দেশের ক্রু

তুরস্ক থেকে আরো ১৫ সুপারসনিক প্রশিক্ষণ বিমান কিনতে চায় স্পেন

গ্রিনল্যান্ডে তেল-গ্যাস ও খনিজ অনুসন্ধান শুরুর ঘোষণা ট্রাম্পের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারির অনুমোদন দিল জাতীয় পরিষদ