হোম > বিশ্ব

ইরাকে উপজাতীয় সংঘর্ষে নিহত ৮

আতিকুর রহমান নগরী

ইরাকের কেন্দ্রীয় ওয়াসিত প্রদেশে কৃষিজমি নিয়ে দুই উপজাতির সংঘর্ষে অন্তত আটজন নিহত ও আরও নয়জন আহত হয়েছেন। শনিবার সংবাদ সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রাদেশিক এক নিরাপত্তা কর্মকর্তা। তিনি গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় পরিচয় প্রকাশে অনিচ্ছা জানান।

নিরাপত্তা কর্মকর্তা জানান, ভোরের দিকে খেশান গ্রামে একটি বেদুইন উপজাতির সদস্যদের মধ্যে বিবাদ শুরু হয় এবং তা দ্রুতই প্রাণঘাতী সংঘর্ষে রূপ নেয়। নিহত ও আহত সকলেই সংঘর্ষে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।

ঘটনার পর নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেললেও এখনো বিচ্ছিন্নভাবে গুলিবিনিময় চলছে বলে জানা গেছে।

ইরাকে উপজাতিগত বিরোধ নতুন নয়। দেশটি দীর্ঘ যুদ্ধ ও সহিংসতার ইতিহাস বহন করছে, যেখানে সামান্য বিবাদও প্রায়শই ভয়াবহ রূপ নেয়। বহু উপজাতি নিজস্ব বিচারব্যবস্থা ও নৈতিক বিধান অনুসরণ করে এবং তাদের কাছে প্রচুর পরিমাণ অস্ত্র মজুত থাকে।

২০০৩ সালের মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের পর দীর্ঘ সময়ের অস্থিতিশীলতা কাটিয়ে সম্প্রতি ইরাক তুলনামূলক শান্ত হতে শুরু করেছে। তবে স্থানীয় পর্যায়ে এই ধরনের সংঘর্ষ এখনো গুরুতর নিরাপত্তা হুমকি হিসেবে রয়ে গেছে।

এসআর

ইরানে হামলা শুরুর ঘণ্টা তিনেকের মধ্যে পাল্টা হামলার শিকার হয় যুক্তরাষ্ট্র

দুবাই ও মানামায় বিস্ফোরণের শব্দ, সতর্কতা সাইরেন

মিত্রদের সাহায্য করতে চীন কতটা সক্ষম

ইরান যুদ্ধ নিয়ে দোলাচালে চীন

ইরানে আগ্রাসনের মধ্যেই ফিলিস্তিনিদের ওপর চলছে ইসরাইলি নিপীড়ন

ইসরাইলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠক, কী কথা হলো

ইরানে এযাবৎকালের বৃহত্তম বোমাবর্ষণ হবে আজ: মার্কিন অর্থমন্ত্রী

তেলক্ষেত্র ও বিমানঘাঁটিতে হামলা ঠেকানোর দাবি সৌদির

ইসরাইলে ইরানের নতুন দফা ক্ষেপণাস্ত্র হামলা