হোম > বিশ্ব

ক্যারিবীয় অঞ্চলে হারিকেন মেলিসার তাণ্ডব, নিহত ২৫

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

ক্যারিবীয় অঞ্চলে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে হারিকেন মেলিসা। ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস হয়েছে, প্লাবিত হয়েছে আশেপাশের এলাকা। ঝড়ে নিহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। জ্যামাইকা, হাইতি ও কিউবায় ঘরবাড়ি, হাসপাতাল ও সড়ক ধ্বংস হয়ে গেছে। দ্বীপ দেশগুলোর অনেক এলাকাই এখনো বিদ্যুৎবিহীন ও যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। খবর বিবিসির।

মঙ্গলকার জ্যামাইকায় আঘাত হানে ক্যাটাগরি-৫ মাত্রার হারিকেন মেলিসা, যা দেশটির ইতিহাসে রেকর্ড করা সর্বোচ্চ মাত্রার ঘূর্ণিঝড়। ধীরে ধীরে এর প্রভাব আরো স্পষ্ট হচ্ছে। ঝড়ের আঘাতে দেশটিতে কমপক্ষে পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হলনেস জানিয়েছেন ‘হাসপাতাল, আবাসিক ও বাণিজ্যিক ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি সড়ক অবকাঠামোও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তিনি জানান, ‘পুরো দেশটাই যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।’

তিনি আরো বলেন, ‘৮০ থেকে ৯০ শতাংশ বাড়ির ছাদ উড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতাল, লাইব্রেরি, পুলিশ স্টেশন, বন্দরঘরসহ অন্যান্য সরকারি স্থাপনা।’

জ্যামাইকায় তাণ্ডব চালিয়ে মেলিসা আঘাত হানে হাইতিতে। ঘণ্টায় প্রায় ১৮০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়টি সেখানেও ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস–কানেল জনগণকে সতর্ক থাকতে বলেন।

দেশটিতে মেলিসার প্রভাবে দেখা দেয় বন্যা। এতে কমপক্ষে ২০ জন মারা গেছে।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যার পর ঝড়টি বাহামাসের দিকে অগ্রসর হয়েছে। সেখানে বিপজ্জনক জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। এরপর এটি আরও উত্তরে বারমুডা হয়ে শুক্রবার রাতে কানাডার সেন্ট জনস শহরের কাছে গিয়ে প্রবল এক্সট্রা-ট্রপিকাল সাইক্লোনে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে।

আরএ

নারীর প্রতি সহিংসতা বন্ধে সুইজারল্যান্ডে শত শত পুরুষের মিছিল

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি

গাজা নিয়ে ইইউর বিবৃতিকে ‘ভারসাম্যহীন’ বলল ইসরাইল

নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকট

ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি