হোম > বিশ্ব

খনিতে লাশ উদ্ধারের পর সমালোচনার মুখে দক্ষিণ আফ্রিকা

আন্তর্জাতিক ডেস্ক

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার অবৈধ স্বর্ণের খনি থেকে ৭৮ জনের লাশের উদ্ধার করা হয়েছে। অবৈধ খনির বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ নেওয়ায় স্টিলফন্টেইন খনিতে আটকা পড়া শত শত শ্রমিকের খাবার ও পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে তাদের গ্রেপ্তার হওয়ারও আতঙ্ক ছিল। এসব মিলিয়ে মর্মান্তিক মৃত্যু হয় এসব শ্রমিকের। আর এ ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়ে দেশটির সরকার।

আদালতের নির্দেশে গতকাল বুধবার উদ্ধারকর্মীরা জীবিতদের সন্ধানে তৃতীয় দিনের মতো কাজ করেছে। পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, পরিত্যক্ত খাদ থেকে কমপক্ষে ১৬৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরও ১০০ জনেরও বেশি অনাহার এবং পানিশূন্যতার কারণে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

স্টিলফন্টেইন খনিতে আটকে থাকা শ্রমিকদের বেশির ভাগই প্রতিবেশী দেশ মোজাম্বিক এবং অন্যান্য দক্ষিণ আফ্রিকার দেশ থেকে আসা অনিবন্ধিত শ্রমিক। দক্ষিণ আফ্রিকার ট্রেড ইউনিয়ন ফেডারেশন (এসএএফটিইউ) এটিকে ‘গণহত্যা’ বলে আখ্যা দিয়েছে। এসএএফটিইউয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই শ্রমিকরা নিরুপায় হয়ে এখানে অনিবন্ধিত অবস্থাতেই কাজ করতেন। অথচ সরকারের অবহেলার কারণে তাদের এমন অমানবিক পরিস্থিতিতে ফেলে রাখা হয়েছে। এটি দেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ ঘটনা।

গত বছর ক্ষমতাসীন এএনসি দলের সঙ্গে জোট গঠনকারী ডেমোক্রেটিক অ্যালায়েন্স (ডিএ) সরকার কর্তৃক পরিস্থিতি মোকাবিলার সমালোচনা করেছিল। ডিএ খনিতে কী ঘটেছিল তার তদন্তের আহ্বান জানিয়েছিল তারা।

প্রতি বছর অবৈধ খনির কারণে দক্ষিণ আফ্রিকার প্রায় ১০০ কোটি মার্কিন ডলার ক্ষতি হয়। এ কারণে সেটি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। তবে মানবিক দিক বিবেচনা করে এ বিষয়ে সরকারের পদক্ষেপ উচিত ছিল বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।

হিজবুল্লাহ-সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার : মাচাদো

দুই সপ্তাহে ৪০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি ইরানের

দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক

হরমুজের ওপর সার্বভৌম অধিকার ছাড়বে না ইরান: গালিবাফ

ইসরাইলের গণহত্যায় যুক্তরাষ্ট্রের এক পয়সাও খরচ করা উচিত নয়

বৈঠকে বসতে ইরানের অস্বীকৃতি দরকষাকষির কৌশল: ভ্যান্স

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৯৪৩

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরাইলে মার্কিন নাগরিক গ্রেপ্তার

ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৮, আহত ২২