হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হাতের নাগালে: আরাগচি

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুদ্ধ এড়াতে আমেরিকার সঙ্গে একটি সমঝোতা চুক্তি এখন হাতের নাগালে। সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের মধ্যে বৈঠকের আগে এ কথা বলেন তিনি।

ইরানের বিরুদ্ধে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান হামলার হুমকির কথা উল্লেখ করে আরাগচি বলেন, তেহরান একটি ঐতিহাসিক চুক্তি করতে যাচ্ছে। তবে তা নির্ভর করবে আমেরিকা কূটনীতিকে কতটা অগ্রাধিকার দিচ্ছে, তার ওপর।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে ইরানের শীর্ষ এই কূটনীতিক বলেন, তেহরান কোনো পরিস্থিতিতেই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, তবে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির সুবিধা ভোগের অধিকার ইরানের জনগণের রয়েছে।

বৃহস্পতিবার জেনেভায় নির্ধারিত বৈঠকটি হচ্ছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে তৃতীয় দফা পরোক্ষ আলোচনা। এ আলোচনায় মধ্যস্থতা করছে ওমান। মাসকাট আশা প্রকাশ করেছে, চুক্তি চূড়ান্ত করার পথে ইতিবাচক অগ্রগতি হবে। ইরানের পক্ষে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন আরাগচি। আর আমেরিকার পক্ষে প্রতিনিধিত্ব করছেন হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উটকভ ও ট্রাম্পের জামাতা জারেড কুশনার।

নিরাপত্তার অজুহাতে মোদির বাসভবনের পাশ থেকে ৭০০ পরিবারকে সরে যাওয়ার নির্দেশ

যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে সামরিক শক্তি বৃদ্ধি করছে ইরান

ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী শতভাগ প্রস্তুত: কমান্ডার

পশ্চিমবঙ্গের এক হাসপাতালে একদিনে ১০ নবজাতকের মৃত্যু

নেপালে ১০৫ ভারতীয় নিখোঁজ

ইরান যুদ্ধের ধাক্কায় দুবাই বিমানবন্দরে যাত্রী কমেছে ৩১ শতাংশ

নিউইয়র্কে মোহন ভগবতের অনুষ্ঠান চাই না : জোহরান মামদানি

চীনমুখী হচ্ছে মালয়েশিয়া

ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প

সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র