হোম > বিশ্ব

সৌদির দুই শহরে হঠাৎ জরুরি সতর্কতা

আমার দেশ অনলাইন

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর আভা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর নাজরানে সম্ভাব্য নিরাপত্তা হুমকির কারণে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। এ সময় শহর দুইটিতে অবস্থানরত প্রবাসীসহ সবাইকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জাতীয় জরুরি আগাম সতর্কীকরণ ব্যবস্থার মাধ্যমে বাসিন্দাদের সতর্ক করে। সম্ভাব্য বিপদের আশঙ্কায় সাইরেন বাজানো হয় এবং নিরাপত্তা নির্দেশনা অনুসরণের পরামর্শ দেয়া হয়। একই সঙ্গে প্রবাসীসহ স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে।

সংবাদমাধ্যম আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিক সতর্কবার্তায় কী ধরনের হুমকি তৈরি হয়েছিল, সেই বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনাও ঘটেছে কি না, তা স্পষ্ট নয়।

প্রসঙ্গত, ইয়েমেনের হুথি গোষ্ঠী ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে দেশটির বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে একাধিকবার নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। হুথি গোষ্ঠী সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে। অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন জোটও হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে।

তবে আভা ও নাজরানে মঙ্গলবার জারি করা সতর্কতার সঙ্গে কোনো নির্দিষ্ট ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ভারতের জেল থেকে একসঙ্গে পালাল ১৭ বন্দি

‘ভারতের ৫০ কিলোমিটার ভেতরে ঢুকে গেছে চীনা সেনা’

মুষলধারে বৃষ্টিতেও মসজিদুল হারামে নামাজ ও কাবা শরিফ তাওয়াফ অব্যাহত

ট্রাম্পের মাথাব্যথার কারণ কে এই মুসলিম প্রার্থী এল সাইদ

যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়েছে ইসরাইল: জাতিসংঘ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কি বদলে দেবে ওয়াশিংটন-ইসলামাবাদ সম্পর্ক

মার্কিন কর্মকর্তাদের সৌদি ছাড়ার নির্দেশ

নেতানিয়াহু যেভাবে ইসরাইলের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী

নির্বাচনে নেতানিয়াহু হারলে ইসরাইলে কী পরিবর্তন আসবে

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ থামাতে পারবেন কি পুতিন