হোম > বিশ্ব

ট্রাম্পকে শান্তিতে নোবেল দিতে সুপরিশের সিদ্ধান্ত পাকিস্তানের

আতিকুর রহমান নগরী

আগামী বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম আনুষ্ঠানিকভাবে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দেশটির সরকার বলেছে, সাম্প্রতিক পাকিস্তান-ভারত সংকটকালে ট্রাম্পের ‘নির্ধারক কূটনৈতিক হস্তক্ষেপ’ ও ‘গুরুত্বপূর্ণ নেতৃত্ব’ যুদ্ধ এড়াতে বড় ভূমিকা রেখেছে। শনিবার জিওটিভি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

সরকারি বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায় ‘অপ্ররোচিত ও অবৈধ ভারতীয় আগ্রাসন’ প্রত্যক্ষ করেছে, যা পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ‘গুরুতর লঙ্ঘন’ ছিল।

বিবৃতি অনুযায়ী, এই হামলায় ‘নারী, শিশু ও বৃদ্ধসহ নিরীহ নাগরিকদের মর্মান্তিক মৃত্যু’ হয়েছে।

এর জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনইয়ান-উম-মারসুস’ নামক একটি ‘সংযত, দৃঢ় ও সুনির্দিষ্ট সামরিক পদক্ষেপ’ গ্রহণ করে। এই অভিযানের লক্ষ্য ছিল প্রতিরোধ ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা এবং দেশের ভূখণ্ড রক্ষা, পাশাপাশি বেসামরিক জনগণের ক্ষতি এড়ানো।

বিবৃতিতে আরও বলা হয়, উত্তেজনা বৃদ্ধির সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প ‘দূরদর্শী কৌশলগত চিন্তাভাবনা ও চমৎকার রাষ্ট্রনেতৃত্ব’ দেখিয়েছেন। ইসলামাবাদ ও নয়াদিল্লির সঙ্গে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন, যুদ্ধবিরতি নিশ্চিত করেন এবং একটি বৃহৎ আঞ্চলিক সংঘাত রোধ করেন।

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে

জাতিসংঘে যেভাবে পরবর্তী মহাসচিব নির্বাচিত হবেন

বিচারকদের ক্ষমতা কমাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প