হোম > বিশ্ব

নতুন সোশ্যাল মিডিয়া উন্মোচন করলো তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের প্রযুক্তি জগতে নতুন সংযোজন হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো দেশীয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘নেক্সট সোসিয়াল’। প্ল্যাটফর্মটির উদ্বোধন উপলক্ষ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান নিজেই প্রথম পোস্ট করেন।

মঙ্গলবার তুরস্কভিত্তিক গণমাধ্যম ইয়েনি শাফাকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এরদোয়ান কবি এরদেম বায়েজিতের "সুইন দ্য ডে উইল রাইজ" কবিতা উদ্ধৃত দিয়ে বলেন :— “কংক্রিটের দেয়ালের মধ্যে একটি ফুল ফুটে উঠলো”। সঙ্গে তিনি প্রশ্ন করেন— “Are you ready?” এবং ব্যবহার করেন “We’re starting” হ্যাশট্যাগ ও জাতীয় পতাকা, পৃথিবী ও রকেট ইমোজি।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও এতে যোগ দিয়েছেন। তিনি প্ল্যাটফর্মে নিজের প্রথম পোস্টে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের উদ্বোধনী বার্তা শেয়ার করেন।

উন্মোচনের পর অল্প সময়েই ‘নেক্সট সোসিয়াল’ ব্যাপক সাড়া ফেলে। ইতোমধ্যে এটি এক মিলিয়নের বেশি ব্যবহারকারী অর্জন করেছে এবং অ্যাপ স্টোরের সোশ্যাল নেটওয়ার্ক বিভাগে শীর্ষে উঠে এসেছে।

প্ল্যাটফর্মটিতে টেক্সট, ছবি, ভিডিও ও পোল শেয়ার করার সুবিধা রয়েছে। বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে আছে বিজ্ঞাপনবিহীন অ্যালগরিদম, বহু-ভাষা সমর্থন এবং নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সেবা T3 AI।

এই প্রকল্প বাস্তবায়ন করেছে তুর্কি টেকনোলজি টিম এবং প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান বায়রাক্তার । সমর্থকদের মতে, এটি তুরস্কের প্রযুক্তিগত স্বনির্ভরতার বড় পদক্ষেপ।

মমতার ওপর ছুরি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ

হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্ক ফাটলের শঙ্কা

মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী

রিয়াদের আকাশ থেকে তিন ড্রোন ভূপাতিত করল সৌদি

সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের পাশে থাকার অঙ্গীকার করলেন এরদোয়ান

আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

যুক্তরাষ্ট্রে আঘাত হানার ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল উত্তর কোরিয়া

ইরানি নেতাদের হত্যায় অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেছে, ট্রাম্পের স্বীকারোক্তি

প্রতিবাদের কণ্ঠরোধে নতুন কৌশল নিচ্ছে মোদি সরকার