হোম > বিশ্ব

সাহিত্যে নোবেলজয়ীর মার্কিন ভিসা বাতিল

আতিকুর রহমান নগরী

নাইজেরীয় লেখক ওলে সোয়িংকা। ছবি : সংগৃহীত

নোবেল পুরস্কারজয়ী নাইজেরীয় লেখক ওলে সোয়িংকার মার্কিন ভিসা বাতিল করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ১৯৮৬ সালে প্রথম আফ্রিকান লেখক হিসেবে নোবেল পুরস্কার পান এই নাট্যকার।

গতকাল মঙ্গলবার নাইজেরিয়ার লাগোসের কোঙ্গি এলাকার হারভেস্ট গ্যালারিতে বক্তব্য দেয়ার সময় সোয়িংকা নিজেই এই তথ্য জানান।

গত ২৩ অক্টোবর স্থানীয় মার্কিন কনস্যুলেট থেকে পাঠানো একটি নোটিশ পড়ে শোনান তিনি। সেই নোটিশে তাকে পাসপোর্ট নিয়ে কনস্যুলেটে যেতে বলা হয়, যাতে তার ভিসা বাতিল করা যায়।

এই নোটিশকে অদ্ভুত প্রেমপত্র আখ্যা দেন সোয়িংকা। চিঠিতে বলা হয়, ‘আমরা আপনাকে মার্কিন কনস্যুলেট জেনারেল লাগোসে আপনার ভিসা নিয়ে আসার অনুরোধ করছি। অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করতে, অ্যাপয়েন্টমেন্টের আগে ইমেল করুন।’

এ সময় ল্যাপটপ বন্ধ করে রসিকতা করে তিনি বলেন, এই অনুরোধ রাখার সময় তার নেই।

সোয়িংকা বলেন, ‘আমার হয়ে কেউ স্বেচ্ছাসেবী হতে চান? আমার হয়ে এটা নেবেন? আমি একটু তাড়ার মধ্যে আছি।’

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় গত বছর মার্কিন ভিসা পান ওলে সোয়িংকা। চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ট্রাম্প। এরপর থেকে অভিবাসন ব্যবস্থায় নানা কঠোর পদক্ষেপ যুক্ত করেন ট্রাম্প। প্রেসিডেন্টের নীতির সঙ্গে কারও অবস্থান সাংঘর্ষিক মনে হলে তার ভিসা বা গ্রিন কার্ড বাতিল হচ্ছে।

সোয়িংকা জানান, ভিসা বাতিল নিয়ে তার মধ্যে হাহাকার নেই, তবে এটি সাহিত্য বা সংস্কৃতিকেন্দ্রিক অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে।

সোয়িংকা বলেন,‘আমি কনস্যুলেট ও সেখানকার মার্কিনিদের আশ্বস্ত করতে চাই যে, ভিসা বাতিলে আমি খুবই সন্তুষ্ট।’ সূত্র : আলজাজিরা

সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল আইআরজিসি

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কড়া সমালোচনা করলেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার

হরমুজ প্রণালিতে অভিযানে কখনোই অংশ নেবে না ফ্রান্স: ম্যাক্রোঁ

পশ্চিমবঙ্গে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস

পদত্যাগপত্রে যা লিখেছেন মার্কিন ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টার প্রধান

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট হামলা

জ্বালানি সাশ্রয় করতে শ্রীলঙ্কায় সপ্তাহে ৩ দিন ছুটি ঘোষণা

ইরান আমাদের জন্য কোনো হুমকি ছিল না: মার্কিন এনসিটিসি প্রধান

ইরানে যুদ্ধের জন্য সেনা পাঠাবে না পোল্যান্ড

ইরান যুদ্ধে সমর্থন নেই জানিয়ে মার্কিন এনসিটিসি প্রধানের পদত্যাগ