হোম > বিশ্ব

বৈরি আবহাওয়ায় গাজার বাসিন্দাদের দুর্ভোগ চরমে: জাতিসংঘ

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

একদিকে শীত অন্যদিকে বৈরি আবহাওয়ায় যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিউএ) প্রধান ফিলিপ লাজ্জারিনি একথা বলেন।

সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে লাজ্জারিনি বলেন, ‘আরো বৃষ্টিপাত। আরো মানবিক দুর্দশা, হতাশা এবং মৃত্যু।’ তিনি বলেন, গাজার ফিলিস্তিনিরা জলাবদ্ধ তাঁবু এবং ধ্বংসস্তূপের মধ্যে বেঁচে আছে। এমন পরিস্থিতিতেও প্রয়োজনীয় সাহায্য সরবরাহের অনুমতি দেয়া হচ্ছে না।

লাজ্জারিনি বলেন, ত্রাণ সরবরাহে বাধা না দিলে ইউএনআরডব্লিউএ তাদের প্রচেষ্টা বহুগুণ বাড়িয়ে দিতে পারে।

গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, বৈরি আবহাওয়ার মধ্যে বাস্তুচ্যুত মানুষের জরুরি মানবিক চাহিদা মেটাতে গাজায় প্রায় দুই লাখ ‘প্রিফেব্রিকেটেড’ আবাসন ইউনিটের প্রয়োজন।

শীতকালীন ঝড়ে উপত্যকাজুড়ে হাজার হাজার বাস্তুচ্যুত তাঁবু প্লাবিত হয়েছে, কিছু কিছু তাঁবু উড়ে গেছে, যা গাজার পরিস্থিতিকে আরো বিপর্যস্ত করে তুলেছে।

গাজা সাম্প্রতিক মাসগুলোতে বৈরি আবহাওয়ার সঙ্গে লড়াই করছে গাজার বাসিন্দারা। ইসরাইলি বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত ভবন ধসে পড়ে এবং বন্যার ফলে হাজার হাজার বাস্তুচ্যুত তাঁবু উপড়ে চার শিশুসহ ১৭ জন ফিলিস্তিনি মারা গেছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি সেনাবাহিনী ৭১ হাজার২০০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে, যার বেশিরভাগই নারী ও শিশু। আরো এক লাখ ৭১ হাজার ২০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

আরএ

ইরান যুদ্ধের মোড় ও ট্রাম্পের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবে মধ্যবর্তী নির্বাচন

জার্মানির পূর্বাঞ্চলে ভোট, ইতিহাস গড়ার পথে কট্টর ডানপন্থি দল এএফডি

যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে ইরান বলল, সবে শুরু করলাম

কক্ষপথ জয় জার্মান রকেটের, ইউরোপের ইতিহাসে নতুন অধ্যায়

ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি প্রচেষ্টার নিন্দা ৮ মুসলিম দেশের

গাজা যুদ্ধে ইসরাইলকে সহায়তা করছে মাইক্রোসফট, ১২৫ মিলিয়ন ডলারের চুক্তি

ব্রিটেনে নাইজেল ফারাজকে কর্মহীন শ্রমিকদের সমর্থন

ধসে পড়ল পাঁচতলা ভবন, বহু শিক্ষার্থী আটকে পড়ার আশঙ্কা

যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের গ্রহণ করবে গায়ানা

ইরান যুদ্ধ ২০২৭ পর্যন্ত চালানোর প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন