হোম > বিশ্ব

সিরিয়ায় মার্কিন সেনা হত্যার প্রতিশোধ নেয়ার হুমকি ট্রাম্পের

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

সিরিয়ায় আইএসআইএসের হামলায় দুই মার্কিন সেনা সদস্য ও একজন বেসামরিক দোভাষী নিহত হওয়ার ঘটনায় কঠিন প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার আইএসআইএসের বন্দুক হামলায় আরো তিন মার্কিন সেনা আহত হন। খবর আল জাজিরার।

এক বছর আগে বাশার আল-আসাদের পতনের পর মার্কিন সেনাবাহিনীর ওপর শনিবারের হামলাই ছিল সবচেয়ে প্রাণঘাতী।

সামাজিকমাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প বলেন, ‘আমাদের বাহিনীর ওপর হামলার জবাব আমরা দেব।’ তিনি জানান, আহত মার্কিন সেনা ভালো আছেন। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, আইএসআইএসকে কঠিন পরিণতি ভোগ করতে হবে।

ট্রাম্প পোস্টে লেখেন, ‘আইএসআইএসের এই আক্রমণ ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সিরিয়ার বিরুদ্ধে। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এই হামলায় অত্যন্ত ক্ষুব্ধ এবং বিরক্ত। অত্যন্ত কঠিন প্রতিশোধ নেয়া হবে।’

এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, আইএসআইএসের ওই বন্দুকধারীকে হত্যা করা হয়েছে।’

গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, হামলায় সিরিয়ার দুই সেনাও আহত হয়েছেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের মতো একইভাবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

আরএ

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি

ফিলিস্তিনিদের সমর্থন দেয়ায় ধর্মযাজকের বাড়িতে ব্রিটিশ পুলিশের অভিযান

ভারতে বিমানের টয়লেটে ‘বোমা রয়েছে’ চিরকুট, আতঙ্কে নামিয়ে নেওয়া হলো সব যাত্রী

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় ইইউর অবস্থান নিয়ে ধোঁয়াশা

সিজেপি সদস্যের বাবার ওপর হামলা, অভিযুক্তকে ছেড়ে দেওয়ায় পুলিশের বিরুদ্ধে প্রশ্ন

নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১৩১৮, নিখোঁজ ৫৬১৪