হোম > বিশ্ব

আরেক ইসরাইলি জিম্মির লাশ ফেরত দিলো হামাস

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

আরো এক ইসরাইলি জিম্মির লাশ ফেরত দিয়েছে ইসরাইল। বুধবার আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কাছে লাশ হস্তান্তর করা হয়। লাশ ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। খবর আল জাজিরার।

হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেডস এক বিবৃতিতে জানায়, গাজা সিটির শুজাইয়া মহল্লার পূর্বে ধ্বংসস্তূপের নিচে ওই জিম্মির লাশ পাওয়া যায়। আরো ছয় জিম্মির লাশ গাজায় রয়ে গেছে।

হামাস বলছে গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞের পাশাপাশি অনুসন্ধানে সহায়তা করার জন্য ভারী যন্ত্রপাতি ও বুলডোজার প্রবেশের ওপর ইসরাইলি নিষেধাজ্ঞার কারণে উদ্ধার প্রচেষ্টা জটিল হয়ে পড়েছে।

আল জাজিরার নূর অদেহ বলেন, ইসরাইল স্পষ্ট করে দিয়েছে যে যতক্ষণ না সকল লাশ ফেরত পাঠানো হয় তারা যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের প্রতিশ্রুতি পূরণ করবে না- যার মধ্যে গাজায় মানবিক সহায়তার অবাধ প্রবাহ অন্তর্ভুক্ত।’

১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে হামাস ২০ জন ইসরাইলি বন্দীকে জীবিত মুক্তি দিয়েছে এবং ২২ জনের লাশ হস্তান্তর করেছে, যাদের বেশিরভাগই ইসরাইলি।

আরএ

যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না: ইরান

হরমুজে আবার মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান

ইরান সহজে ছাড় দেওয়ার পাত্র নয়: ট্রাম্প

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি

ক্রমাগত একঘরে হয়ে পড়ছে ইসরাইল

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু