হোম > বিশ্ব

কাশ্মীর হামলায় সন্দেহভাজনদের ছবি প্রকাশ ভারতের

স্টাফ রিপোর্টার

পেহেলগাম পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় তিনজনকে চিহ্নিত করেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলিশ। এদের মধ্যে তিনজন পাকিস্তানি এবং দুইজন জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। খবর আলজাজিরার।

মঙ্গলবারের হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হন, যাদের মধ্যে ভারতীয় ছাড়াও ইতালিয়ান ও ইসরায়েলি নাগরিক ছিলেন। আহত হয়েছেন আরও ১৩ জন।

কাশ্মীর পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তিনজনের মধ্যে দুই পাকিস্তানি নাগরিক। তৃতীয়জন স্থানীয় এক বাসিন্দা। তবে তাদের নাম ও বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

জম্মু ও কাশ্মীর প্রশাসন ইতোমধ্যে তিন সন্দেহভাজনের স্কেচ প্রকাশ করেছে এবং প্রত্যেকের সন্ধানদাতার জন্য ২০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর মতে, এই হামলায় জড়িতদের মধ্যে মূসা নামের একজন ছিল, যিনি ২০২৪ সালের মে মাসে পুনছ এলাকায় বিমানবাহিনীর কনভয়ে হামলার সঙ্গেও জড়িত থাকতে পারেন।

এদিকে এই হামলার পর পুরো কাশ্মীরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি অভিযান, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা সদস্য।

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো