হোম > বিশ্ব

ক্যালিফোর্নিয়ায় দাবানল ছড়িয়ে পড়েছে ৭০ হাজার একর এলাকায়

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে তিনদিন ধরে চলমান এক ভয়াবহ দাবানল ইতোমধ্যে ৭০ হাজার একরেরও বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে। শত শত দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

লস অ্যাঞ্জেলেস থেকে এএফপি জানায়, ক্যালিফোর্নিয়ার গ্রামীণ অঞ্চল হিসেবে পরিচিত সান লুইস অবিসপো কাউন্টিতে বুধবার ‘মাদ্রে ফায়ার’ নামে এই দাবানলটি ছড়িয়ে পড়ে।

আগুনের ঝুঁকিতে থাকা বহু ভবনের মধ্যে থেকে প্রায় ২০০ জনকে ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার রাজ্যের অগ্নিনির্বাপণ সংস্থা- ক্যাল ফায়ার জানায়, দাবানলটি এখন পর্যন্ত ৭০ হাজার ৮০০ একর এলাকায় ছড়িয়ে পড়েছে। এটি নিয়ন্ত্রণে আনতে ৬০০’র বেশি কর্মী ও ৪০টি ফায়ার ইঞ্জিন মোতায়েন করা হয়েছে।

এ বছর ক্যালিফোর্নিয়ায় এটিই সবচেয়ে বড় দাবানল। গত বছরের শুরুতে লস অ্যাঞ্জেলেসে অগ্নিকাণ্ডে বড় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান

গভীর রাতে মুসলিমদের ধরপাকড় করছে পশ্চিমবঙ্গের পুলিশ

সৌদির পাশে ‘কাঁধে কাঁধ মিলিয়ে’ দাঁড়িয়ে আছে পাকিস্তান: শাহবাজ শরিফ

ভারত ও পাকিস্তানি নৌবাহিনীর জাহাজের মধ্যে সংঘর্ষ

নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিতে এআই পরাশক্তিগুলো, বাড়ছে শঙ্কা

যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্কের ঝুঁকিতে ভারত

জাতীয় প্রতিরক্ষার অন্যতম স্তম্ভ নিরাপদ ও বিশ্বস্ত যোগাযোগ

বিদেশি শ্রমের ওপর নির্ভরশীল মালয়েশিয়ার শ্রমবাজার

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

বন্যার গুজব মোকাবিলায় চীন ও নেপালের ভিন্ন কৌশল