হোম > বিশ্ব

হরমুজ প্রণালি খোলা ছাড়া ট্রাম্পের সামনে কোনো বিকল্প নেই

জাতিসংঘে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

জাতিসংঘে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, হরমুজ প্রণালি খোলার চেষ্টা করা ছাড়া ট্রাম্পের আর কোনো উপায় নেই। রোববার সিএনএনের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নিকি হ্যালি বলেন, ‘আমরা যদি তাদের (ইরান) থামানোর চেষ্টা না করি, তাহলে তাদের হাতে শুধু বাড়তি সুবিধাই থাকবে তা নয়; তাদের প্রক্সিদের কাছে অর্থ পাঠাতে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সরঞ্জাম কিনতে এবং তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে আগের চেয়েও বেশি অর্থ তাদের হাতে থাকবে।’

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, প্রণালিটি অবরোধ করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনাটি হতে পারে জলপথটির ওপর ইরানের নিয়ন্ত্রণকে পরীক্ষার মধ্যে ফেলার একটি উপায়। এর ফলে উপকূলভিত্তিক ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে হামলা চালাতে মার্কিন স্থলসেনা মোতায়েনের মতো উচ্চ ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিতে হবে না, যা মার্কিন হতাহতের কারণ হতে পারে। তবে এই অভিযান মার্কিন জাহাজগুলোকে ইরানি হামলার মুখে আরো বেশি ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে।

প্রণালিটি অবরোধ করা হলে চীনের মতো বৃহৎ শক্তিগুলোর সঙ্গে কূটনৈতিক সংঘাতের ঝুঁকিও বাড়বে, যদি যুক্তরাষ্ট্র প্রণালিটি দিয়ে চলাচলকারী তাদের কোনো জাহাজকে থামাতে চায়।

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি

ফিলিস্তিনিদের সমর্থন দেয়ায় ধর্মযাজকের বাড়িতে ব্রিটিশ পুলিশের অভিযান