হোম > বিশ্ব

গাজায় চার সাংবাদিকসহ অন্তত ১৬ জন নিহত

ঢাবি সংবাদদাতা

ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় বৃহস্পতিবার চার সাংবাদিকসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। হামলায় তিনজন সাংবাদিক ঘটনাস্থলেই নিহত হন।

ঘটনাটি ঘটে গাজা সিটির আল আহলি আরব হাসপাতালের সামনে, যেখানে কয়েকজন সাংবাদিক সূর্যের প্রচণ্ড তাপ থেকে রক্ষা পেতে একটি অস্থায়ী তাঁবু স্থাপন করেছিলেন। হঠাৎ করেই ইসরাইলি বাহিনী সেখানে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ হামলার ফলে ঘটনাস্থলেই তিনজন সাংবাদিক নিহত হন, আরেকজন পরে হাসপাতালে মারা যান। আহত হন আরও অনেকে।

এ ঘটনায় একজন জ্যেষ্ঠ সাংবাদিকও গুরুতর আহত হয়েছেন। আল আহলি হাসপাতালেই তার জরুরি অস্ত্রোপচার করা হচ্ছে। পর্যাপ্ত চিকিৎসা সরবরাহ না থাকা সত্ত্বেও চিকিৎসকরা তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন।

এ হামলার বিষয়ে ইসরাইলের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। সূত্র: আল-জাজিরা, রয়টার্স

কাতারের কারখানায় ভয়াবহ বিস্ফোরণে আহত ৫৪, নিখোঁজ ১৮

তেলের দাম কমায় ভাড়া কমাল এয়ার এশিয়া

কেমন হবে যুক্তরাজ্যের সম্ভাব্য প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের মধ্যপ্রাচ্য নীতি

ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ককরোচ পার্টির অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি

পদত্যাগের চাপ বাড়ছে, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভাবছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

মর্যাদা রক্ষার লড়াইয়ে ইরানিরা ঐক্যবদ্ধ: আরাগচি

লেবানন যুদ্ধ বন্ধে বড় অগ্রগতি হয়েছে: আরাগচি

যুক্তরাষ্ট্র-ইরান সংলাপে অগ্রগতি, উচ্চপর্যায়ের কমিটি গঠন