হোম > বিশ্ব

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু

আতিকুর রহমান নগরী

ছবি: রয়টার্স

আগামী বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু হতে যাচ্ছে। শুক্রবার জাতিসংঘের শীর্ষ আদালত জানিয়েছে, আগামী ১২ থেকে ২৯ জানুয়ারি এই মামলার শুনানি করা হবে। খবর বার্তা সংস্থা রয়টার্সের

শুনানির প্রথম সপ্তাহে পশ্চিম আফ্রিকার মুসলিম প্রধান দেশ গাম্বিয়া ১২ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত তার মামলার রূপরেখা তুলে ধরবে। ইসলামি সহযোগিতা সংস্থার সহায়তায় গাম্বিয়া ২০১৯ সালে আইসিজেতে মামলাটি দায়ের করে। মামলায় মিয়ানমারকে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়।

তবে গণহত্যার অভিযোগ অস্বীকার করেছে মিয়ানমার। ১৬ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত নিজেদের পক্ষে বক্তব্য ও তথ্য-প্রমাণ উপস্থাপন করতে পারবে দেশটি। আদালত সাক্ষীদের শুনানির জন্য তিন দিন বরাদ্দ করেছে।

জাতিসংঘের একটি তথ্য-অনুসন্ধানকারী মিশন জানায়, ২০১৭ সালে মিয়ানমারের সাত লাখ ৩০ হাজার রোহিঙ্গাকে জোর করে প্রতিবেশী বাংলাদেশে পাঠিয়ে দিতে পরিচালিত সামরিক অভিযানে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ অন্তর্ভুক্ত ছিল।

মিয়ানমার জাতিসংঘের এই অনুসন্ধানকে ‘পক্ষপাতদুষ্ট এবং ত্রুটিপূর্ণ’ বলে প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, দমন অভিযানের লক্ষ্য ছিল রোহিঙ্গা বিদ্রোহীদের বিরুদ্ধে-যারা আক্রমণ চালিয়েছিল।

আরএ

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা