হোম > বিশ্ব

ভেজাল মদপানে নাইজেরিয়ায় ৪৯ জনের মৃত্যু, অসুস্থ ১৭০

আমার দেশ অনলাইন

এআই দ্বারা নির্মিত ছবি।

নাইজেরিয়ার ওন্দো রাজ্যে ভেজাল মদপানে ৪৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ মানুষের সংখ্যা ১৭০ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে অনেকে হাসপাতালে চিকিৎসাধীন।

রাজ্যের স্বাস্থ্য কমিশনার বানজি আজাকা গত শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

আজাকা বলেন, আগের সপ্তাহে মৃত্যুর সংখ্যা ৩৯ জন বলে জানানো হয়েছিল। পরে তা বেড়ে ৪৯ জনে পৌঁছেছে। একই সময়ে হাসপাতালে ভর্তি ও মারা যাওয়া ব্যক্তিসহ মোট আক্রান্তের সংখ্যা ৬০ থেকে বেড়ে ১৭০ হয়েছে।

ওন্দো রাজ্যের ইরেলে স্থানীয় সরকার এলাকাতেও ভেজাল মদপানে মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেখানে আটজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন আজাকা। নতুন করে আক্রান্ত হওয়ার খবর পাওয়া বিভিন্ন এলাকায় স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট সেবাদাতা সংস্থার লোকজন পাঠানো হয়েছে।

ঘটনাটি প্রথমে ২৪ জনের মৃত্যুর খবর দিয়ে সামনে আসে। পরে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়ায়। এরপর অননুমোদিত মদ উৎপাদন ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করে রাজ্য কর্তৃপক্ষ।

স্বাস্থ্য কমিশনার বানজি আজাকা বলেন, অতিরিক্ত ইথানল গ্রহণকে এ সংকটের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে বিষাক্ত পদার্থ মেশানো হয়েছিল কি না, তা নিয়ে তদন্ত চলছে।

এ ঘটনায় ওন্দো রাজ্য পুলিশ ওলোরুনতোবা বাবাতুন্দে নামের এক ব্যক্তিকে আটক করেছে। তিনি ‘মেকো’ নামে পরিচিত। পুলিশ বলছে, মেথানল থাকতে পারে—এমন পদার্থ উৎপাদনের সঙ্গে তার সংশ্লিষ্টতার সন্দেহ রয়েছে। তদন্তে তিনি পুলিশের সঙ্গে সহযোগিতা করছেন বলেও জানানো হয়েছে।

এ ছাড়া ভেষজ পণ্য বিক্রির ওপর স্থানীয় নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে আরো ১৪ জনকে আটক করা হয়েছে।

এর আগে ওন্দো রাজ্যের ওদিগবো স্থানীয় সরকার এলাকার নিউ টাউন, ওদোলে, ওকেলে, ওরিতা-ওদিগবো, আরারোমি-ওবু ও অনিপারাগা এলাকায় বিষক্রিয়ার সন্দেহে আক্রান্ত হওয়ার ঘটনা নথিভুক্ত হয়েছিল।

সূত্র: ইউএ ডট নিউজ

এএম

নিউইয়র্কে যাচ্ছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ

পাকিস্তানে ভারতীয় মদদপুষ্ট ১০ সন্ত্রাসীসহ নিহত ১৬

সৌদির নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব কিছু করবে পাকিস্তান

তীব্র অর্থ সংকটে ইসরাইলের সেনাবাহিনী, নিরাপত্তা নিয়ে শঙ্কা

ভারতের আসামে ২৭ বাংলাদেশি আটক

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রথম মাসেই মধ্যপ্রাচ্যের ক্ষতি ১৫ হাজার কোটি ডলার

পবিত্র মক্কাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে সৌদি: হুথি

হরমুজে সেনা পাঠানোর সিদ্ধান্ত বাতিল করল দক্ষিণ কোরিয়া

যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

হরমুজে টোগোর পতাকাবাহী জাহাজে ইরানের হামলা