হোম > বিশ্ব

জাতিসংঘের নতুন মহাসচিব বাছাইয়ে অনানুষ্ঠানিক ভোট আজ

রয়টার্স

ছবি: সংগৃহীত

জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনপ্রক্রিয়ার অংশ হিসেবে আজ বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে অনানুষ্ঠানিক ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই গোপন ভোটের মাধ্যমে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় থাকা সাত প্রার্থীর প্রতি সদস্যদেশগুলোর সমর্থনের মাত্রা যাচাই করা হবে।

পরপর দুই মেয়াদে পাঁচ বছর করে দায়িত্ব পালনের পর চলতি বছরের শেষেই বিদায় নিচ্ছেন জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি পর্তুগালের নাগরিক। নিয়ম অনুযায়ী তার মেয়াদ শেষে নতুন মহাসচিব দায়িত্ব গ্রহণ করবেন।

গুতেরেসের স্থলাভিষিক্ত হতে আর্জেন্টাইন, চিলি, কোস্টারিকা, ইকুয়েডর, গায়ানা, সেনেগাল ও উগান্ডার সাতজন প্রার্থী বর্তমানে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

নিরাপত্তা পরিষদে মহাসচিব নির্বাচনের এই প্রাথমিক অনানুষ্ঠানিক ভোটকে ‘স্ট্র পোল’ বলা হয়। এতে ১৫টি সদস্যদেশের প্রতিনিধিরা প্রতিটি প্রার্থীর বিষয়ে তিনটি ক্যাটাগরিতে নিজেদের মতামত প্রকাশ করবেন—‘সমর্থন করি’, ‘সমর্থন করি না’ এবং ‘কোনো মতামত নেই’।

সাধারণত চূড়ান্ত সিদ্ধান্তের আগে কয়েক দফায় এ ধরনের স্ট্র পোল বা মতামত গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রক্রিয়াটি আগামী সেপ্টেম্বরের শেষ অথবা অক্টোবরের শুরুর দিকে শেষ হতে পারে। তবে কোনো একক গ্রহণযোগ্য প্রার্থী নিয়ে সার্বিক ঐকমত্যে পৌঁছানো সম্ভব না হলে সময় আরো বাড়তে পারে।

এএম

কাতারের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা চুক্তি সই

বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপের সময় নিয়ে যা বললেন জয়সওয়াল

বিশ্বের ৯ দেশের হাতে ১২ হাজারের বেশি পারমাণবিক অস্ত্র, কার কাছে কত

ট্রাম্পের সঙ্গে চুক্তির মাসেই রাশিয়ার তেল উৎপাদন বাড়ল

বাহরাইনকে লক্ষ্য করে ছোড়া ইরানের দুটি ড্রোন ভূপাতিতের দাবি মার্কিন বাহিনীর

ইসরাইলি নৌবাহিনীর সঙ্গে সমন্বয় জোরদারে মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান

আসামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২৩

১৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি মাইক্রোসফটের সেবা, ভোগান্তিতে বিশ্বের কোটি ব্যবহারকারী

বৃষ্টি-শীতে বিপর্যস্ত গাজা, ঠান্ডায় প্রাণ গেল ৯ মাসের শিশুর

পরিদর্শনের অনুমতি না পেয়ে ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম কেন্দ্র নিয়ে উদ্বিগ্ন আইএইএ