হোম > বিশ্ব

ইসরাইলের আপিল বাতিল করে রায় দিল আইসিসি আপিল চেম্বার

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) আপিল চেম্বার সোমবার ইসরাইলের যুক্তির বিরুদ্ধে রায় দিয়েছে। ৭ অক্টোবর ২০২৩ সালের পর গাজায় সংঘটিত অপরাধের তদন্ত অবৈধ দাবি করেছিল ইসরাইল তবে তা গ্রহণযোগ্য নয় বলে রায় দিয়েছে আইসিস’র আপিল চেম্বার। এই রায়কে ফিলিস্তিনে আইসিসির যুদ্ধাপরাধ তদন্তে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে ধরা হচ্ছে।

গত বছরের নভেম্বরে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত। এরপর পরোয়ানা বাতিলের জন্য ইসরাইল নোটিশের অভাব ও প্রসিকিউটরের নিরপেক্ষতা নিয়ে অসংখ্য আপিল করেছে। তারা দাবি করেছিল, নতুন রেফারেলের কারণে প্রসিকিউটরকে পুনরায় নোটিশ প্রদান করা উচিত ছিল।

কিন্তু আপিল চেম্বার এই যুক্তি প্রত্যাখ্যান করেছে। বিচারকরা রায়ে উল্লেখ করেছেন যে, ৭ অক্টোবরের পরের ঘটনা মূল ২০২১ সালের নোটিশের আওতাভুক্ত, তাই নতুন বিজ্ঞপ্তির প্রয়োজন নেই। এই সিদ্ধান্ত অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা বৈধ থাকবে এবং তদন্ত অব্যাহত রাখা যাবে।

কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইনের অধ্যাপক কেভিন জন হেলার বলেছেন, ইসরাইল তার পরিপূরকতার অধিকার ব্যবহার করতে পারত, তবে তা করেনি। ইসরাইলের ভিত্তিহীন যুক্তিগুলো বিবেচনা করে আপিল খারিজ করার জন্য আপিল চেম্বারকে ধন্যবাদ জানান তিনি।

আইসিসির এই তদন্তের ফলে ইতোমধ্যেই প্রধান প্রসিকিউটর, দুই ডেপুটি প্রসিকিউটর এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা বিচারকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রশাসন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক স্থাপনা নিয়ে আলোচনার খবর ‘সত্য নয়’: চীন

পুতিনের সঙ্গে সফল আলোচনা, যুক্তরাষ্ট্রে ডিজেল পাঠাবে রাশিয়া: ট্রাম্প

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘জাতীয় অপমান’ ও ‘ভয়াবহ ব্যর্থতা’: মার্কিন সিনেটর

পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

যন্তর মন্তরের বিক্ষোভ ঠেকাতে রেল যোগাযোগ বাতিল করল মোদি সরকার

ককরোচ পার্টির বিক্ষোভ ঠেকাতে ১০ অস্থায়ী আটককেন্দ্র প্রস্তুত করেছে মোদি সরকার

কে এই মোদিবিরোধী নেহা বোরা, যার প্রতিবাদের ভিডিও ছড়িয়ে পড়েছে ভারতজুড়ে

নোবেল পুরস্কারের খবর বিশ্বাসই করতে পারেননি পিল্লাই, ভেবেছিলেন কৌতুক

বাংলাদেশের সঙ্গে গঙ্গা পানি বণ্টন চুক্তি নিয়ে নতুন সিদ্ধান্ত ভারতের

ফের বিক্ষোভে উত্তাল ভারত