হোম > বিশ্ব

ইরানের খার্গ দ্বীপে হামলার এআই নির্মিত ছবি পোস্ট করলেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের খার্গ দ্বীপে সম্ভাব্য হামলার দৃশ্য তুলে ধরে একটি এআই-নির্মিত ছবি পোস্ট করেছেন। ছবিটির সঙ্গে তিনি লিখেছেন, বিদায় খার্গ (বাই বাই, খার্গ)।

নিজ সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশিত ছবিতে একটি মার্কিন যুদ্ধবিমানকে খার্গ দ্বীপের দিকে উড়ে যেতে দেখা যায়। ছবিতে দ্বীপটি বিস্ফোরণ ও আগুনে পুড়তে দেখা যায়। এর মাধ্যমে ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্রটিতে মার্কিন হামলার সম্ভাব্য একটি দৃশ্য তুলে ধরা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে পোস্টে এমন কোনো তথ্য দেওয়া হয়নি যে, ছবিতে দেখানো হামলাটি বাস্তবে সংঘটিত হয়েছে।

ইরানের অপরিশোধিত তেল রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র খার্গ দ্বীপ। তেহরানের বিরুদ্ধে ট্রাম্পের বিভিন্ন হুমকিতেও দ্বীপটির নাম বারবার উঠে এসেছে।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকার মধ্যেই ট্রাম্প এর আগেও ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে সম্ভাব্য হামলার দৃশ্য তুলে ধরতে ডিজিটালভাবে তৈরি ছবি ব্যবহার করেছেন।

সূত্র: জিও নিউজ

আরএ

ইন্দোনেশিয়ায় ৮ বিমানবন্দর বন্ধ, দেড় হাজারের বেশি ফ্লাইট ব্যাহত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল মে মাসের পর সর্বনিম্ন পর্যায়ে

ফিলিস্তিনপন্থি অবস্থানের কারণে হলিউডে কাজ হারাচ্ছেন সুসান সারান্ডন

হরমুজ ইস্যুতে ইরান-ওমান সমঝোতা নিয়ে যা জানা গেলো

ইয়েমেনে সংঘাতে নিহত ৩০০ ছাড়াল

সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি হুথিদের

দিল্লিতে ভবন ধসে ৬ জনের মৃত্যু, মালিকের বিরুদ্ধে মামলা

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

নেপালে লাশের পরিচয় শনাক্ত করাই বড় চ্যালেঞ্জ

বন্যায় নিশ্চিহ্ন চীন-নেপাল সীমান্তের ব্যস্ত বন্দর